Saturday, April 4, 2026

অভিমুখ পরিবর্তন নিম্নচাপের : কমবে বৃষ্টি, বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি

Date:

Share post:

বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হয়েছিল তা অভিমুখ বদল করেছে। ফলে কমবে বৃষ্টি। দক্ষিণবঙ্গে বাড়বে আদ্রতাজনিত অস্বস্তি। এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। বুধবার থেকে বৃষ্টি কমবে উত্তরবঙ্গেও । তবে সোম ও মঙ্গলবার হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে ।

আবহাওয়া দফতর জানিয়েছে, মধ্যপ্রদেশে সরে গিয়েছে নিম্নচাপ। নিম্নচাপ সরে যাওয়ায় স্বাভাবিকভাবেই রাজ্যে বৃষ্টি কমবে। আর তার ফলেই দক্ষিণবঙ্গে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি ।

সোমবার কলকাতায় সহ কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল হাওয়া অফিস । পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির পূর্বাভাস ছিল দক্ষিণবঙ্গে। আবহাওয়ার পূর্বাভাস সত্যি করে বেলা বাড়তেই বর্ধমান বীরভূম সহ বিভিন্ন জেলায় শুরু হয় বৃষ্টি।

হাওয়া অফিস জানিয়েছে ওড়িশা ও অন্ধ্র উপকূলে তৈরি হওয়া নিম্নচাপটি ছত্তীসগড়ের উপর দিয়ে মধ্যপ্রদেশে অবস্থান করছে। এদিকে, বিহারে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। অতিবৃষ্টির ফলে কেরলে ধস নেমে অবস্থা ক্রমশ ভয়ানক হচ্ছে। এরইমধ্যে বঙ্গোপসাগরে নিম্নচাপ অভিমুখ বদলের ফলে বৃষ্টির পরিমাণ কমতে চলেছে দক্ষিণবঙ্গে। ফলে বাড়ছে আদ্রতাজনিত অস্বস্তি।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...