Friday, June 26, 2026

আইপিএল-এর স্পনসর হতে পারে যোগগুরু রামদেবের পতঞ্জলি! জল্পনা তুঙ্গে

Date:

Share post:

এবারের আইপিএলের মূল স্পনসর হওয়ার দৌড়ে যারা ঢুকে পড়েছেন তাদের নাম শুনলে আপনিও চমকে উঠবেন । হ্যাঁ, এবারের আইপিএল-এর স্পনসররা হিসাবে উঠে এল যোগগুরু বাবা রামদেবের সংস্থা পতঞ্জলির নামও। লাদাখ সীমান্তে ভারত-চিন সংঘাতের প্রেক্ষাপটে আসন্ন আইপিএলের টাইটেল স্পনসরশিপ থেকে সরে দাঁড়িয়েছে চিনের স্মার্টফোন প্রস্ততকারী সংস্থা ভিভো।
পতঞ্জলির মুখপাত্র এসকে তিজারাওয়ালা বলেছেন, এ বছরের আইপিএলের টাইটেল স্পনসরশিপ নিয়ে আমরা বিবেচনা করছি। কারণ, আমরা পতঞ্জলি ব্র্যান্ডকে আন্তর্জাতিক মার্কেটিং মঞ্চ পৌঁছে দিতে আগ্রহী।
তিনি আরও জানিয়েছেন যে, ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড -এর কাছে এ ব্যাপারে প্রস্তাব পেশের বিষয়টি তাঁরা বিবেচনা করছেন।
প্রসঙ্গত, এবারের আইপিএল দেশের বাইরে সংযুক্ত আরব আমিরশাহীতে আয়োজিত হবে। সম্ভবত দর্শকশূন্য স্টেডিয়ামেই ম্যাচ হওয়ার সম্ভাবনা প্রবল। ফলে টাইটেল স্পনসর হলে পতঞ্জলি লাভবান হতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
ভিভো সরে যাওয়ার বিসিসিআই নতুন স্পনসরের খোঁজ চালাচ্ছে। এক্ষেত্রে উঠে আসছে জিও, আমাজন, টাটা গ্রুপ, ড্রিম ১১, আদানি গ্রুপ ও এডুকেশন স্টার্ট-আপ বাইজুসের মতো সংস্থার নাম। এই তালিকায় নয়া সংযোজন পতঞ্জলি আয়ুর্বেদ ।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...