Friday, June 5, 2026

‘সেলিব্রিটিদের জীবন: সাফল্য বনাম ব্যর্থতা’ নবাগতদের মানসিক প্রশিক্ষণের পরামর্শ তারকাদের

Date:

Share post:

ব্যর্থতা, স্বজনপোষণ, পক্ষপাতিত্ব, দুর্বলতা তারকাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। তাই নবাগতদের মানসিক প্রশিক্ষণের পরামর্শ দিলেন আজকের অভিনেতা, পরিচালক, মনোবিদরা। দক্ষতা, কঠোর পরিশ্রম এবং ধৈর্যকে হাতিয়ার করে সাফল্য ও ব্যর্থতার ভারসাম্য বজায় রাখার কথা বললেন তাঁরা। অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের দ্য স্কুল অফ লিবেরাল আর্টস অ্যান্ড কালচার স্টাডিজ আয়োজিত ওয়েবিনারে এই পরামর্শ দেন অভিনেত্রী দেবলীনা দত্ত, পরিচালক সৌমিক সেন, মডেল অপ্সরা গুহ ঠাকুরতা, অভিনেতা-পরিচালক-প্রযোজক অশোক বিশ্বনাথন, মনোবিদ ডা. অনুত্তমা বন্দ্যোপাধ্যায় এবং অভিনেতা সমীর শর্মারা।

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর তারকাদের জীবন নিয়ে বেশ কিছু দিক সামনে এসেছে। আলোচনার অংশ হয়ে উঠেছে নেপোটিজম, আত্মহত্যা, তারকাদের যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় সেই বিষয় গুলি। এই পরিস্থিতিতে ‘সেলিব্রিটিদের জীবন: সাফল্য বনাম ব্যর্থতা ‘ শীর্ষক আলোচনার আয়োজন করে অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের দ্য স্কুল অফ লিবেরাল আর্টস অ্যান্ড কালচার স্টাডিজ। এদিনের আলোচনায় প্যানেলে অংশগ্রহণকারীরা তুলে ধরেন, আত্মহত্যার মতো কঠিন পদক্ষেপ এর কারণ কী হতে পারে। পাশাপাশি এই নেতিবাচক প্রভাবগুলি প্রতিরোধ করার জন্য কী কী উপায় রয়েছে। এই ওয়েবিনার পরিচালনা করেন অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের দ্য স্কুল অফ লিবেরাল আর্টস অ্যান্ড কালচার স্টাডিজের ডিন অধ্যাপক মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায়।

এই আলোচনায় অভিনেত্রী দেবলীনা দত্ত নেপোটিজম নিয়ে তাঁর নিজস্ব অভিজ্ঞতার কথা তুলে ধরেন। অভিনেতা অশোক বিশ্বনাথন এবং সমীর শর্মা বলেন, স্বজনপোষণের মতো বিষয়গুলি আমাদের প্রতিদিনের জীবনে প্রভাব ফেলে। নেতিবাচক মনোভাবের সঙ্গে লড়াই করতে কঠোর পরিশ্রম এবং ধৈর্যের উপর জোর দিয়েছেন পরিচালক সৌমিক সেন। অপ্সরা গুহ ঠাকুরতা জানান, এই ধরনের সমস্যার সম্মুখীন হয়েছিলেন তিনি। মনোবিদ অনুত্তমা বন্দ্যোপাধ্যায় বলেন, নেতিবাচক চিন্তা ভাবনা, হতাশাকে প্রাধান্য দেওয়া যাবে না। কাজ করার সঙ্গে সঙ্গে মানসিকভাবে নিজেকে শক্ত করতে হবে।

Related articles

জৌলুসহীন বেঙ্গল টি২০ লিগের সূচনা, শামিকে নিয়ে আশায় CAB

  শুক্রবার থেকে শুরু হচ্ছে বেঙ্গল টি২০ লিগ। এবার জৌলুসপূর্ন কোন উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে না। কিছুটা নমঃ নমো করেই...

প্রয়াত সাংবাদিক নারায়ণ বসু

শতায়ু হওয়ার মাত্র পাঁচ মাস আগে চলে গেলেন সাংবাদিক নারায়ণ বসু। সল্টলেকের বাড়িতে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রয়াত হন। মূলত...

তোলাবাজি ও শ্লীলতাহানির অভিযোগ! গ্রেফতার স্বরূপ বিশ্বাস 

স্টুডিও পাড়ায় কলাকুশলীদের থেকে তোলাবাজি, মারধর এবং শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হলেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ...

বিজেপির উচ্ছেদ অভিযান! ধ্বংস হকারদের জীবন-জীবিকা! রাস্তায় সর্বহারারা 

কলকাতায় মঙ্গলাহাট বা হাতিবাগান, জেলা স্তরে কোচবিহার বা কাকদ্বীপ— ছবিটা মোটের ওপর একই। নয়া বিজেপি সরকার ক্ষমতায় আসার...