Thursday, March 19, 2026

সম্পত্তির সমান উত্তরাধিকার মেয়েরাও পাবে, রায় সুপ্রিম কোর্টের

Date:

Share post:

সুপ্রিম কোর্টের নজিরবিহীন রায়। জানানো হলো বাবা-মায়ের সম্পত্তিতে ছেলেদের মতো মেয়েদেরও সমানাধিকার রয়েছে। হিন্দু উত্তরাধিকার (সংশোধনী) আইন ২০০৫ লাগু হওয়ার আগেই যদি কারও বাবার মৃত্যু হয়, তাহলেও সম্পত্তিতে ছেলেদের মতোই সমানাধিকার পাবেন মেয়েরা। মঙ্গলবার এক শুনানি শেষে এমনই যুগান্তকারী রায় দিয়েছে সুপ্রিম কোর্ট।

বিচারপতি অরুণ মিশ্রের নেতৃত্বে তিন সদস্যের বিচারপতির বেঞ্চ এদিন রায় দিতে গিয়ে জানায়, ছেলেদের মতোই সমান অধিকার দেওয়া হোক এবার মেয়েদেরও। একজন মেয়ে সবসময় মেয়েই হয়। একজন মেয়ে সবসময়ই সম্পত্তির শরিক হওয়ার দাবি রাখে, তা সে তাঁর বাবা জীবিত থাকুন বা নাই থাকুন। পৈতৃক সম্পত্তির অধিকার নিয়ে আগে আইন সংশোধন করে মেয়েদের সমানাধিকারের কথা বলা হয়েছিল। কিন্তু সেক্ষেত্রে রেট্রোস্পেকটিভ এফেক্ট নিয়ে ধোঁয়াশা তথা দ্বন্দ্ব তৈরি হয়েছিল। হিন্দু উত্তরাধিকার (সংশোধন) আইনের আগেও কি পৈতৃক সম্পত্তিতে সমানাধিকার পাবেন মেয়েরা, তা নিয়ে সংশয় ছিল।শীর্ষ আদালতের আজকের রায়ে সেই দ্বিধাদ্বন্দ্ব কেটে গেল।

২০০৫ সালের ৯ সেপ্টেম্বর হিন্দু উত্তরাধিকার আইন সংশোধন করে বলা হয় যে পূর্বপুরুষের সম্পত্তিতে মেয়েদেরও সমানাধিকার থাকবে। এক্ষেত্রে নতুন আইন প্রণয়নের আগেও এই সমানাধিকার কার্যকর করা হবে কিনা, সে নিয়ে প্রশ্ন ওঠে। এ নিয়ে একের এক মামলাও হয়। আজকের রায়ের পর সেই ধন্দ দূর হলো।

spot_img

Related articles

অশ্লীল লিরিক্সে সমালোচনার ঝড়, ক্ষমা চাইলেন ‘সরকে চুনর’ গায়িকা মঙ্গলি

কুরুচিকর ও দ্ব্যর্থবোধক লিরিক্স দিয়ে তৈরি ‘সরকে চুনর' (Sarke Chunar Teri Sarke)গান ঘিরে দেশজুড়ে সমালোচনার ঝড়। ‘কেডি: দ্য...

আজকের রাশিফল: ১২ রাশির ভাগ্যফল, অর্থ ও কর্মে কার উন্নতি?

আজকের দিনে গ্রহ-নক্ষত্রের অবস্থান জীবনের নানা দিককে সূক্ষ্মভাবে প্রভাবিত করছে। কারও জন্য নতুন সম্ভাবনার দরজা খুলছে, কেউ পাচ্ছেন...

ভিন রাজ্যে অবজার্ভারের দায়িত্বে বাংলার ১৫ আইপিএস, নয়া নির্দেশ কমিশনের

নবান্নের তরফে অপসারিত ১৯ জন আইপিএস অফিসারকে নতুন দায়িত্ব দেওয়ার ঘোষণার পরেই ফের প্রশাসনিক স্তরে নড়াচড়া। বুধবারই নির্বাচন...

অভিমান ভুলে আশীর্বাদ, প্রার্থী দেবাংশুকে জয়ের ‘টিপস’ দিলেন অসিত মজুমদার

রাজনীতির ময়দানে চব্বিশ ঘণ্টাও দীর্ঘ সময়। মঙ্গলবার কালীঘাট থেকে প্রার্থী তালিকা ঘোষণার পর যা ছিল চরম অসন্তোষ আর...