Thursday, June 4, 2026

বাড়িতে পাওনাদার: ৮ মাসের সন্তানকে হত্যা করে আত্মঘাতী মা!

Date:

Share post:

৮ মাসের সন্তানকে হত্যা করে আত্মঘাতী মা। ঘটনাটি ঘটেছে কোচবিহার ১ নম্বর ব্লকের পুরনো টাপুরহাট এলাকার ছট গোকুলের কুঠি গ্রামে। মঙ্গলবার, সকালে লোন সংগ্রহের জন্য বাড়িতে গিয়েছিলেন পাওনাদার। টাকা দিতে পারেননি ওই মহিলা। এই নিয়ে স্বামীর সঙ্গে বচসা হয়। অভিযোগ, দুপুর ১ টা নাগাদ আট মাসের সন্তান-সহ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় জেসমিন পারভিন ও তাঁর সন্তান জিসান ইসলামকে।

২ বছর আগে তাঁর বিয়ে হয়। স্বামীর কাজের জন্য কিছু টাকা ঋণ করেছিলেন তাঁরা। লকডাউনে অর্থাভাবের কারণে সেই ঋণ পরিশোধ করতে পারছিলেন না। প্রায় দিনই পাওনাদার বাড়িতে গিয়ে টাকার তাগাদা করছিলেন বলে অভিযোগ। সেই কারণেই আত্মহত্যা বলে প্রাথমিক তদন্তে অনুমান। কোচবিহার জেলা পুলিশ সূত্রে খবর, সন্তানকে মেরে আত্মঘাতী হন পারভিন।

Related articles

জাতীয় চলচ্চিত্রে এক অধ্যায়ের অবসান, প্রয়াত পহলাজ নিহালানি

হিন্দি চলচ্চিত্র জগতের পরিচিত মুখ, প্রযোজক ও সেন্সর বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান পহলাজ নিহালানির (Producer and former Censor Board...

অনুমতির থেকে বেশি ঘর ব্যবহার! দিল্লির অগ্নিকাণ্ডে গ্রেফতার মালিক

দিল্লি অগ্নিকাণ্ডে (Delhi Fire Incident 21 Death) গ্রেফতার হোটেলের মালিক! বুধবার মালব্যনগরের এক অভিজাত হোটেলে আগুন লেগে ২১...

সোনা পাপ্পুর মামলায় ইডি দফতরে হাজিরা শ্রেয়া পাণ্ডে-ঘনিষ্ঠ কল্যাণ শুক্লার

সোনা পাপ্পুর মামলায় এবার ইডি দফতরে হাজিরা দিলেন মানিকতলা কেন্দ্রের তৃণমূল (TMC) প্রার্থী শ্রেয়া পাণ্ডের (Shreya Pandey) ঘনিষ্ঠ...

বিধাননগর পুরসভার মেয়র পদে ইস্তফা কৃষ্ণার! কারণ ব্যক্তিগত

ব্যক্তিগত কারণ দেখিয়ে বিধাননগর পুরসভার (Bidhannagar Municipality Corporation) মেয়র পদ থেকে ইস্তফা দিলেন কৃষ্ণা চক্রবর্তী (Krishna Chakraborty)। বৃহস্পতিবার...