Wednesday, March 11, 2026

বিশেষ কেউ নয়, বিজেপিতে দিলীপের কাছে মুকুল আর পাঁচটা নেতার মতোই

Date:

Share post:

রাজ্য রাজনীতিতে যতই চর্চার সাবজেক্ট হোন মুকুল রায়, বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কাছে তিনি “বিশেষ” কেউ নন। আর পাঁচটা রাজ্য নেতার মতোই একই চোখে মুকুল রায়কে দেখেন দিলীপ ঘোষ। সম্প্রতি রাজ্য বিজেপি সভাপতির এক মন্তব্যে বিষয়টি স্পষ্ট হয়েছে।

বাংলার রাজনৈতিক মহলের একাংশের ধারণা, মুকুল রায় একাই বদলে দিতে পারেন পশ্চিমবঙ্গের রাজনীতির সমীকরণ। মুকুল ছাড়া তৃণমূলকে সরিয়ে রাজ্যে ক্ষমতায় আসতে পারবে না বিজেপি, এমনটাও মনে করেন অনেকে। কিন্তু সেই মিথ্যা বা ধারণাকে গুরুত্ব দিতে চান না রাজ্য বিজেপি সভাপতি স্বয়ং।

তাঁর কাছে মুকুল যা, জয়প্রকাশ মজুমদারও তাই! সম্প্রতি, রাজ্য বিজেপি দফতরে কবিগুরু রবীন্দ্রনাথকে নিয়ে এক অনুষ্ঠানের আয়োজন করেছিল গেরুয়া শিবির। আর সেখানে অন্তঃকলহের সব বিতর্কের অবসান ঘটিয়ে দলীয় ঐক্যের বার্তা দিতে কবি প্রণামের মঞ্চকেই বেছে নিয়েছিলেন রাজ্য বিজেপি সভাপতি। এছাড়া অবশ্য তাঁর কাছে দ্বিতীয় অপশনও ছিল না। কারণ, দিল্লির শীর্ষ নেতৃত্বের নির্দেশে মুকুল রায়কে নিয়ে তিনি চলতে বাধ্য।

এদিকে দিল্লি নেতৃত্ব মুকুলকেও সাফ জানিয়েছে, দিলীপ ঘোষের সঙ্গে তাল মিলিয়ে চলতে। পার্টিতে মুকুল নিশ্চয় গুরুত্ব পাবেন, প্রয়োজনে তাঁর জন্য রাজ্য কমিটিতে পৃথক পদ তৈরি করা হবে, তবে দলীয় ঐক্য যেন অটুট থাকে। তাই কবি প্রণাম অনুষ্ঠানে তাঁকেও রাজ্য দফতরে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়। দিল্লির নির্দেশ মেনে মুকুল গিয়েছিলেন বটে, তবে পার্টি অফিসে ঢোকেনি। বাইরে অনুষ্ঠান মঞ্চের পাশে একটি চেয়ারে বসেছিলেন। পরে সকলের সঙ্গে মূল মঞ্চে যোগ দেন।

ওইদিনই বিভিন্ন দল থেকে আসা কিছু রাজনৈতিক কর্মী বিজেপিতে যোগ দেন। তখন মঞ্চে দিলীপের সঙ্গে ছিলেন মুকুল রায়-জয়প্রকাশ মজুমদার। মুকুল বিজেপির জাতীয় কর্ম সমিতির সদস্য আর জয়প্রকাশ রাজ্য বিজেপির সহ-সভাপতি।

রাজনৈতিক পারদর্শিতা, দক্ষতা, বিচক্ষণতা কিংবা গুরুত্বের বিচারে মুকুলের ধারে পাশে নেই জয়প্রকাশ। কিন্তু তাঁদের দু”জনকে একাসনেই বসিয়েছেন দিলীপ ঘোষ। সেদিন মঞ্চ থেকে রাজ্য বিজেপি সভাপতি বলেন, “আমার একপাশে মুকুল রায়, যিনি তৃণমূল থেকে এসেছেন। আরেক পাশে জয়প্রকাশ মজুমদার, যিনি কংগ্রেস থেকে এসেছেন। এঁরা দু’জনে অন্য সকলের মতোই বদলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।”

আপাত দৃষ্টিভঙ্গিতে দিলীপের এই বক্তব্য সামান্য মনে হলেও এর গভীর রাজনৈতিক তাৎপর্য রয়েছে বিজেপির অন্দরে। অনেকের প্রশ্ন, তাহলে দিলীপ ঘোষ বা রাজ্য বিজেপির কাছে মুকুল রায় আর জয়প্রকাশ মজুমদারের গুরুত্ব একই। আসলে রেলায় রাজনীতি করা দিলীপ ঘোষ জয়প্রকাশ মজুমদারদের মতো মাঝারি সারির নেতাদের সঙ্গে মুকুল রায়ের কোনও পার্থক্য দেখেন না। তাই বিশেষ কেউ নয়, তাঁর কাছে মুকুল রায় দলের আর পাঁচটা নেতার মতোই?

spot_img

Related articles

গোটা দেশে গ্যাসের হাহাকার: সরবরাহ স্বাভাবিক, প্রমাণের চেষ্টা কেন্দ্রের

জ্বালানি সংকট কাটাতে হিমসিম কেন্দ্রের মোদি সরকার। টানা তিন দিন গোটা দেশের বিভিন্ন প্রান্তে নিঃশেষ বাণিজ্যিক গ্যাস। ঘরোয়া...

সংকট মোকাবিলায় SOP করবে রাজ্য: ঘোষণা মুখ্যমন্ত্রীর, মজুত জ্বালানি বাংলার বাইরে না পাঠানোর আর্জি

পশ্চিম এশিয়ায় যুদ্ধের আঁচ দেশের জ্বালানিতে (LPG)। সঙ্কট রান্নাঘর থেকে পরিবহনে। এই পরিস্থিতিতে বুধবার বিকেলে জরুরি ভিত্তিতে তিনটি...

সহকর্মীর সঙ্গে পরকীয়া! সন্দেহের বশে স্ত্রীকে কুপিয়ে খুন স্বামীর

অফিসের সহকর্মীদের সঙ্গে স্ত্রীর বেশি মেলামেশা পছন্দ করতো না স্বামী। সন্দেহ ছিল কোনও সহকর্মীর সঙ্গে স্ত্রীর সম্পর্ক আছে।...

নন্দীগ্রামের মহিলাদের নিয়ে কুৎসিত মন্তব্য বিজেপি নেতার! তীব্র নিন্দা তৃণমূলের

নন্দীগ্রামের মহিলাদের নিয়ে কুৎসিত মন্তব্য বিজেপি (BJP) নেতার! দিঘার জগন্নাথ মন্দিরে যাওয়ায় বধূদের উদ্দেশ্যে কুরুচিকর ভাষায় মন্তব্য নন্দীগ্রামের...