Saturday, April 4, 2026

বন্ধ হতে চলেছে প্যারাডাইসের ঝাঁপ, প্রশ্নের মুখে সিঙ্গল স্ক্রিনের হল

Date:

Share post:

ঝাঁপি ভর্তি স্মৃতি। সাত দশক আগের রাজ কাপুর থেকে এক দশক আগের আমির খান। প্যারাডাইসের স্তম্ভগুলি, গাড়ি বারান্দা বহু ইতিহাসের সাক্ষী। কিন্তু মহামারি পরিস্থিতিতে ইতিহাস হতে বসেছে প্যারাডাইস নিজে।

মহামারি আবহে বন্ধ হয়েছে সিনেমা হলের দরজা। এই অবস্থায় সংকটের মুখে পড়েছে সিঙ্গল স্ক্রিনের ভবিষ্যৎ। সিনেমা হল খুললে আদৌ সিঙ্গল স্ক্রিন খুলবে তা নিয়ে প্রশ্ন উঠছে। সোমবার প্যারাডাইস কর্তৃপক্ষ ‘সাসপেনশন অব ওয়ার্ক’ নোটিশ জমা দিয়েছে ইম্পার কাছে। চলচ্চিত্র জগৎ, প্রযোজক, পরিবেশক, প্রদর্শকদের সমিতি ইম্পা। অনেকের মতে এই নোটিশ সিনেমা হল বন্ধ হওয়ার আগে পদক্ষেপ। যার অর্থ কর্তৃপক্ষ কর্মীদের ভার আর বহন করবে না।

প্যারাডাইসের মালিকপক্ষ বেঙ্গল প্রপার্টিজ প্রাইভেট লিমিটেডের অন্যতম ডিরেক্টর সুনীত সিং বলেন, “এসি হলে পাশাপাশি বসে সিনেমা দেখার অভ্যাসটাই থাকবে না। নিরাপত্তারক্ষী ছাড়া বাকিদের বেতন দেওয়া এখন সম্ভব নয়। কবে পরিস্থিতি পাল্টাবে তাও বলা যাচ্ছে না।” ইম্পা-র কোষাধ্যক্ষ শান্তনু রায়চৌধুরী বলেন, ‘‘ মহামারি পরিস্থিতিতে ক’টা সিনেমা হল টিকে থাকবে তা বলা কঠিন।
রাজ্যের ২৭০-৮০টি সিনেমা হল, কলকাতার ২০টি সিনেমা হলের অবস্থা শোচনীয়। “

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...