Wednesday, June 24, 2026

৮ থেকে ১৩ জুনের মধ্যে পরিচালক মহেশ ভাটকে ১৬ বার ফোন রিয়ার!

Date:

Share post:

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর আগে গত ৮ থেকে ১৩ জুনের মধ্যে বলিউডের পরিচালক মহেশ ভাটকে মোট ১৬ বার ফোন করেছিলেন রিয়া চক্রবর্তী। এক সর্বভারতীয় নিউজ চ্যানেলের তদন্তমূলক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। এমনিতেই সুশান্তের তথাকথিত বান্ধবী রিয়া চক্রবর্তীর সঙ্গে মহেশ ভাটের বিশেষ সম্পর্ক নিয়ে বলিউডে চর্চা রয়েছে। তার উপর মহেশ ভাটকে রিয়া যে সময়ে ১৬ বার ফোন করেছিলেন বলে খবর উঠে আসছে, সেই সময়টা বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ গত ৮ জুন সুশান্তের বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন রিয়া। অভিনেতার ফোন নম্বরও ব্লক করে দিয়েছিলেন। আবার ওইদিনই সুশান্তের প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ানের রহস্যমৃত্যু ঘটে। আর রিয়া- মহেশের ১৩ জুন ফোনে কথোপকথনের পরদিন অর্থাৎ ১৪ জুন সুশান্তের রহস্যমৃত্যু। ইডির সাম্প্রতিক তদন্তেও এই নির্দিষ্ট ফোনালাপের বিষয়টি উঠে এসেছে। প্রশ্ন হল, এর সবটাই কি কাকতালীয়?

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...