Monday, April 6, 2026

মর্মান্তিক! মোবাইল চার্জে বসিয়ে ঘুম, বিস্ফোরণে মৃত গোটা পরিবার

Date:

Share post:

সারারাত ধরে মোবাইল ফোন চার্জ দিয়ে ঘুমোতে গিয়েছিল মা সহ যমজ দুই সন্তান। আর তাতেই মর্মান্তিক পরিণতি হলো তামিলনাড়ুর কারুরের ওই পরিবারের। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মোবাইল ফোনের চার্জার থেকেই আগুন ধরে যায় বাড়িতে। ঘটনাস্থলেই প্রাণ যায় মায়ের। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় দুই সন্তানের।

স্থানীয়রা জানান, সোমবার সকালে মুথুলক্ষ্মীর বাড়ি থেকে আগুন বেরোতে দেখা যায়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে। দমকলকর্মীরা বাড়ির ভেতরে ঢুকে দেখেন, মেঝেতে পড়ে আছে মুথুলক্ষ্মীর দেহ। পাশের ঘরে অচৈতন্য অবস্থায় পড়ে আছে দুই শিশু। এরপর ওই দুই শিশুকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। পথেই মৃত্যু হয় তাদের।

কারুরের কাছে রায়ানুরে বাড়িতে যমজ দুই সন্তানকে নিয়ে থাকতেন ২৯ বছরের মুথুলক্ষ্মী। বছর ছয়েক আগে বালাকৃষ্ণণ নামে এক যুবকের সঙ্গে বিয়ে হয় মুথুলক্ষ্মীর। বিয়ের পর থেকেই নির্যাতন চালাত ওই যুবক। দুই সন্তানকে নিয়ে বাবা-মায়ের কাছে ফিরে আসেন মুথুলক্ষ্মী। ঘটনার সময় তাঁর বাবা মা বাড়িতে ছিল না বলেই জানা গিয়েছে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...