Monday, April 6, 2026

সোমেন স্মরণে শিশুদের মধ্যাহ্নভোজ

Date:

Share post:

সদ্য প্রয়াত প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের স্মরণে অভিনব উদ্যোগ নদিয়া নবদ্বীপের কংগ্রেস নেতৃত্বের। মূলত প্রান্তিক পরিবার থেকে আসা প্রায় শতাধিক খুদে স্কুল পড়ুয়াদের মধ্যাহ্নভোজনের ব্যবস্থা করা হয়। পাশাপাশি শিক্ষা সামগ্রী বিতরণও করে নবদ্বীপের কংগ্রেস নেতৃবৃন্দ।

আজ, বুধবার দুপুরে নবদ্বীপ থানার প্রাচীনমায়াপুর দলীয় দফতর ইন্দিরা ভবনে নবদ্বীপ শহর কংগ্রেসের সভাপতি নির্মল সাহার উদ্যোগে শহরের বিভিন্ন জায়গায় প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণির খুদে স্কুল পড়ুয়াদের মধ্যাহ্নভোজনের ব্যবস্থা করা হয়। একইসঙ্গে ওইসব স্কুল পড়ুয়াদের মধ্যাহ্নভোজনের শেষে শিক্ষা সামগ্রী হিসাবে খাতা, কলম ও একটি করে কভার ফাইল তুলে দেওয়া হয়। মধ্যাহ্নভোজন ও শিক্ষা সামগ্রী পেয়ে খুশি ওইসব খুদে পড়ুয়ারা।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...