Tuesday, April 7, 2026

শ্রীনিকেতনে হলকর্ষণ উৎসবে যোগ রাজ্যপালের

Date:

Share post:

গ্রামীণ মানুষের জীবনচর্চা ও কৃষির উন্নতিতে শান্তিনিকেতনের অদূরে ১৯২২ সালে রবীন্দ্রনাথ স্থাপন করেন শ্রীনিকেতন। এবার ৯২ তম হলকর্ষণ উৎসব। আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যপাল জগদীপ ধনকড়। ভাইরাসের সংক্রমণের কথা মাথায় রেখেই সামাজিক দূরত্ব ও বিধি নিষেধ মেনে হলকর্ষণ উৎসব উদযাপন হয়। প্রধান অতিথি হিসেবে রাজ্যপাল উপস্থিত থাকার পাশাপাশি ছিলেন বিশ্বভারতীর উপাচার্য অধ্যাপক বিদ্যুৎ চক্রবর্তী। প্রথা অনুসারে এই হলকর্ষণ উৎসবে হালচালনা করেন একজন কৃতি কৃষক।রবীন্দ্র ভবনে একটি প্রদর্শনীর আয়োজন করেছে বিশ্বভারতী। রবীন্দ্রনাথের সময়কালের কিছু দুষ্প্রাপ্য ছবি দিয়ে এই প্রদর্শনী উদ্বোধন করলেন রাজ্যপাল।

চিরাচরিত প্রথা অনুযায়ী হলকর্ষণ উৎসব পালন করে আসছে শ্রীনিকেতন। আগে বর্ষার সময় যে কোনওদিন হলেও রবীন্দ্রনাথের তিরোধানের পর প্রতি বছর এইদিনে শ্রীনিকেতনে এই হলকর্ষণ উৎসব পালন করা হয়।

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...