Tuesday, April 7, 2026

Big Breaking: স্নাতক স্তরে ভর্তির আবেদনের প্রসেসিং ফি মকুব করল রাজ্য সরকার

Date:

Share post:

স্নাতক স্তরে অনলাইনে ভর্তির আবেদনের ক্ষেত্রে প্রসেসিং ফি মকুব করল রাজ্য সরকার। উচ্চ শিক্ষা দফতর নির্দেশিকা জারি করে জানিয়েছেন, কলেজগুলি অনলাইনে ভর্তির আবেদনের ক্ষেত্রে প্রসেসিং নিতে পারবে না। একইসঙ্গে যেসব বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরের পঠন-পাঠন হয় তারাও প্রসেসিং ফি নিতে পারবে না।

এর আগে উচ্চ শিক্ষা দফতর নির্দেশিকা জারি করে জানিয়েছিল, অনলাইনে ফর্ম তোলা, জমা দেওয়া, বিভিন্ন নথি আপলোড করার জন্য প্রসেসিং ফি হিসেবে সর্বোচ্চ ১৫০ টাকা নিতে পারবে কলেজগুলি। কিন্তু মহামারি আবহে ছাত্রদের স্বার্থে ফের সিদ্ধান্ত বদল করল রাজ্য সরকার। ইতিমধ্যেই নির্দেশিকা পাঠানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের। সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলি তাদের অন্তর্ভুক্ত কলেজগুলিকে ওই নির্দেশিকা পাঠাবে।

বৃহস্পতিবার এই বিষয়ে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, “সরকারি এবং সরকার পোষিত কলেজগুলি স্নাতক স্তরে ভর্তির জন্য কোনও প্রসেসিং ফি নিতে পারবে না। একই নিয়ম বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরে ভর্তির জন্য প্রযোজ্য। আমরা শুনতে পাচ্ছি বেশ কিছু কলেজ অর্থ সংগ্রহ করছে। এই অবস্থায় কোনওভাবেই প্রসেসিং ফি নেওয়া যাবে না। ”

Related articles

বুথে বসবে না পোলিং এজেন্ট! সত্যতা ব্যাখ্যা কমিশনের

ভোটার তালিকার পরে নির্বাচনের বুথ নিয়ে জলঘোলা নির্বাচন কমিশনের। নির্বাচন ঘোষণার সময়ই রাজ্যে নির্বাচনী বুথ নিয়ে অনেক আয়োজনের...

১২ বছর পর নিজস্ব রাজধানী পেল অন্ধ্রপ্রদেশ, অমরাবতীই এখন সরকারি কেন্দ্র

সরকারিভাবে অন্ধ্রের রাজধানীর তকমা পেল অমরাবতী। বিভাজনের প্রায় ১২ বছর পর নিজস্ব রাজধানী পেল অন্ধ্রপ্রদেশ। রাষ্ট্রপতির সম্মতির পর...

ভোটের নিরাপত্তায় নজিরবিহীন নজরদারি, কন্ট্রোল রুমে ৯০টি টিভি স্ক্রিন, ২০০ মাইক্রো অবজার্ভার

আসন্ন বিধানসভা নির্বাচনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে কোমর বেঁধে ময়দানে নামল নির্বাচন কমিশন। এবারের নির্বাচনে বুথে...

অষ্টম তফসিলিতে অন্তর্ভুক্ত করেনি রাজবংশী ভাষা! মুখ্যসচিবের চিঠি দেখিয়ে কেন্দ্রকে তোপ অভিষেকের

রাজবংশী ভাষাকে অষ্টম তফসিলিতে অন্তর্ভুক্ত করার জন্য কেন্দ্র সরকারকে দেড় মাস আগে রাজ্যের মুখ্যসচিব চিঠি দিলেও তার সদুত্তর...