Tuesday, April 7, 2026

শেষ ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত ৩ হাজার

Date:

Share post:

সারা দেশের মতো পশ্চিমবঙ্গেও করোনার প্রকোপ অব্যাহত। এবার শেষ ২৪ ঘণ্টায় আরও ২,৯৯৭ জনের শরীরে মিলল করোনা ভাইরাসের হদিশ। এর ফলে রাজ্যে মোট কোভিড আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১,০৭,৩২৩। এই ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু আরও ৫৬ জন করোনা রোগীর। এই নিয়ে সব মিলিয়ে করোনায় আক্রান্ত হয়ে বাংলায় মোট প্রাণ হারালেন ২,২৫৯ জন রোগী। আজ, বৃহস্পতিবার রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য ভবন আরও জানিয়েছে, বর্তমানে রাজ্যে চিকিৎসাধীন রয়েছেন ২৬,৪৪৭ জন সক্রিয় করোনা রোগী। ফলে এ পর্যন্ত রাজ্যে করোনাজয়ীর সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে ৭৮,৬১৭ জন। এঁদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২,৪৯৭ জন।

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...