Sunday, June 14, 2026

মর্মান্তিক! সরকারি হাসপাতাল চত্বরে মৃতদেহ খুবলে খেল কুকুর

Date:

Share post:

সরকারি হাসপাতাল চত্বরে মৃতদেহ খুবলে খাচ্ছে কুকুর। এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ঘটনা অন্ধ্রপ্রদেশের ওঙ্গলের সরকারি হাসপাতালের। জানা গিয়েছে, রাজীব গান্ধী ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সের সামনে একটি আশ্রয়স্থল বানানো হয়েছিল৷ মূলত গৃহহীনরা সেখানে থাকেন। ওই আশ্রয়স্থলে মৃত এক ব্যক্তিকে কুকুর কামড়াচ্ছে। এমনই এক ভিডিও সামনে এসেছে।

মৃত ব্যক্তির নাম কান্ত রাও৷ গোটা ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ আনা হয়েছে। হাসপাতালে ভর্তি না নেওয়ার ফলে এমন চূড়ান্ত পরিণতি হয়েছে বলে কান্তের পরিজনরা অভিযোগ করেন। কেন ওই ব্যক্তিকে ফেলে রাখা হয়েছিল তা নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন হাসপাতালের সুপার। এই ঘটনায় দুঃখপ্রকাশ করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু৷ অত্যন্ত নিন্দনীয় ঘটনা বলেও তিনি উল্লেখ করেন৷

Related articles

FIFA World Cup: শুরুতেই হোঁচট, মরক্কোর বিরুদ্ধে ড্র ব্রাজিলের

  বিশ্বকাপে প্রথম ম্যাচেই আটকে গেল ব্রাজিল। মরক্কোর বিরুদ্ধে ১-১ করে ড্র করেই বিশ্বকাপ অভিযান শুরু পাঁচবারের চ্যাম্পিয়নদের। ৪-২-৩-১ ছকে...

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...