Sunday, June 14, 2026

ভারতের প্রধানমন্ত্রী হিসাবে নয়া রেকর্ড মোদির, ভাঙলেন বাজপেয়ীর রেকর্ড

Date:

Share post:

ফের রেকর্ড গড়লেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরিসংখ্যান বলছে, এবার অ-কংগ্রেসি প্রধানমন্ত্রীদের মধ্যে সবচেয়ে বেশি দিন মসনদে থাকার রেকর্ড গড়লেন তিনি। ভেঙে দিলেন বিজেপির অন্যতম প্রতিষ্ঠাতা তথা প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর রেকর্ডও।

অ-কংগ্রেসি প্রধানমন্ত্রীদের মধ্যে এতদিন কেউ দেশ শাসন করেননি, যেটা করলেন বা করছেন নরেন্দ্র মোদি। হিসাব বলছে, সবমিলিয়ে ২২৬৮ দিন প্রধানমন্ত্রী ছিলেন বাজপেয়ী। সেই রেকর্ড আজ ১৩ অগস্টে ভেঙে দিলেন মোদি। নতুন রেকর্ডের অধিকারী হলেন দেশের বর্তমান প্রধানমন্ত্রী।

এর আগে প্রথমবারের জন্য ২০১৪ সালের ২৬ মে শুরু হয় মোদিরাজ। ৫ বছরের মেয়াদ পূর্ণ করার পর ফের তিনি প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নেন ৩০ মে ২০১৯ সালে। কোনও অ-কংগ্রেসি প্রধানমন্ত্রী এর আগে দুটি পূর্ণ মেয়াদ সরকার চালাতে পারেননি। সেই নিরিখেও মোদি যে রেকর্ড গড়েছেন, তা বলাই যায়।

তবে সব দেশের প্রধানমন্ত্রীর নিরিখে এখনও অনেক এগিয়ে জওহরলাল নেহরু। আর সেই তালিকায় মোদি চতুর্থ স্থানে। প্রথম তিনে রয়েছেন যথাক্রমে জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী ও মনমোহন সিং। নেহরু প্রধানমন্ত্রী পদে আসীন ছিলেন ১৭ বছর। তাঁর কন্যা ইন্দিরা ছিলেন ১১ বছরেরও বেশি। সবশেষে ২০০৪-২০১৪ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং। সেই রেকর্ড এখনও ভাঙতে পারেননি মোদি।

Related articles

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...