Tuesday, May 19, 2026

ফের করোনা আক্রান্ত পরিবারের পাশে সাংসদ-অভিনেতা দেব, সবটা জানলে আপনিও গর্বিত হবেন

Date:

Share post:

অভিনেতা হিসেবে আইকন হিসেবে থাকা নয়, নির্বাচিত সাংসদ হিসেবে মানুষের পাশে দাঁড়ানোই তাঁর সংকল্প। করোনা মোকাবিলায় লকডাউন পর্বে ভিনদেশে বা ভিনরাজ্যে আটকে থাকা পরিযায়ীদের ফিরিয়েছেন। আবার কখনও সোশ্যাল মিডিয়ায় যাদবপুরের করোনা আক্রান্ত অসহায় রোগীর কথা জানতে পেরে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেছেন। কিন্তু সেখানেই থেমে নেই তিনি। এবার কলকাতা পুলিশের সঙ্গে হাত মিলিয়ে করোনা আক্রান্তের বাড়িতে প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিলেন অভিনেতা তথা ঘাটালের তৃণমূল সাংসদ দেব।

গত ১২ অগস্ট টুইটে টালিগঞ্জের করোনা আক্রান্ত এক পরিবারের সমস্যার কথা জানান লোপামুদ্রা দাস নামে এক মহিলা। ”দিদিকে বলো”-তে ট্যাগ করে তিনি লেখেন, ”কারোর নম্বর আছে বা কেউ এমন আছেন যিনি কোভিড আক্রান্ত পরিবারের প্রয়োজনীয় সামগ্রী বাইরে থেকেই তাঁদের দিয়ে দিতে পারেন? ওই পরিবারের একজন ক্যানসার আক্রান্ত রোগীও রয়েছেন, আবার বয়স্ক ব্যক্তিও রয়েছেন। দয়া করে যদি সাহায্য পাওয়া যেত।” এই টুইটটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মিমি চক্রবর্তী, নুসরত জাহান ও দেব অধিকারীকে ট্যাগ করেন জনৈক লোপামুদ্রা দাস।

লোপামুদ্রার টুইটি নজর এড়ায়নি দেবের। তিনি লোপামুদ্রাকে জানান, তাঁর সঙ্গে আইপিএস মুরলীধর শর্মার কথা হয়েছে। কলকাতা পুলিশ এবিষয়ে খুব ভালো কাজ করছেন বলেও জানান অভিনেতা।

এদিকে কলকাতা পুলিস কমিশনার অনুজ শর্মা, যুগ্ম কমিশনার (অপরাধ দমন) মুরলীধর শর্মা লোপামুদ্রা দাসকে সাহায্যের হাত বাড়িয়ে দেন। যোগাযোগের জন্য প্রয়োজনীয় নম্বর ও ঠিকানাও দিতে বলেন।

উল্লেখ্য, সম্প্রতি বসোশ্যাল মিডিয়ার মাধ্যমে খবর পেয়েই যাদবপুরের এক বাসিন্দার হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেছিলেন সাংসদ-অভিনেতা দেব। এখানেই শেষ নয়, যখনই তাঁর কাছে সোশ্যাল মিডিয়ায় কেউ সাহায্যের আবেদন করেছেন, তখন যতটা সম্ভব তাঁদের উত্তর দিতেও দেখা গিয়েছে দেবকে। এখানেই শেষ নয়, করোনা নিয়ে কলকাতা পুলিশের সঙ্গে হাত মিলিয়ে সচেতনতা প্রচারেও দেখা গিয়েছে টলিউডের শীর্ষ অভিনেতাকে।

 

Related articles

ক্রীড়া ক্ষেত্রে পরিকাঠামোর উন্নতিতে জোর নিশীথের, বাড়ল আর্থিক পুরস্কারের অঙ্কও

বিগত ১৫ বছরে খেলাধূলায় পিছিয়ে পড়া বাংলাকে চাগিয়ে তুলতে আসরে নতুন ক্রীড়া দফতর। খেলোয়াড়দের উৎসাহিত করতে একাধিক নতুন...

সংরক্ষণে কাটছাঁট: প্রকাশিত রাজ্যের নতুন ওবিসি তালিকা

কলকাতা হাই কোর্ট পর্যন্ত বারবার পূর্বতন রাজ্য সরকার ও বর্তমান শাসক দল লড়াই চালিয়েছিল ওবিসি সংরক্ষণের স্বচ্ছ তালিকা...

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের আধিকারিকের রহস্যমৃত্যু

বাংলাদেশে ভারতীয় হাইকমিশনের এক আধিকারিকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য। মঙ্গলবার চট্টগ্রামের খুলশি এলাকায় ভারতের সহকারী হাইকমিশনের অফিস থেকে ওই...

ইংল্যান্ডের মাটিতে নয়া ইতিহাস! লন্ডনে ভারতীয় বংশোদ্ভূত তুষার হলেন সর্বকনিষ্ঠ মেয়র

ইংল্যান্ডের মাটিতে ইতিহাস গড়লেন ভারতীয় বংশোদ্ভূত তুষার কুমার । লন্ডনের এলস্ট্রি এবং বোরহামউড টাউন কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন...