Thursday, March 26, 2026

স্বাধীনতা দিবসে কেন্দ্রের পুরস্কার রাজ্যের ৭ পুলিশ আধিকারিককে

Date:

Share post:

সাহসিকতা, কর্তব্যনিষ্ঠা ও দায়বদ্ধতার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের দেওয়া ‘এক্সেলেন্স ইন ইনভেস্টিগেশন’ পুরস্কার পাচ্ছেন বাংলার ৭ পুলিশ আধিকারিক। প্রতি বছরই স্বাধীনতা দিবসে লালকেল্লায় বিভিন্ন রাজ্যে একাধিক পুলিশকর্মীকে এই সম্মান দেয় স্বরাষ্ট্রমন্ত্রক। এবার এই পুরস্কারের জন্য ৬৪জন পুলিশ অফিসারকে বেছে নিয়েছে কেন্দ্র। সেই তালিকায় নাম রয়েছে বাংলার ৭জন পুলিশকর্মীরও। এরা সকলেই ইন্সপেক্টর এবং সাব ইন্সপেক্টর পদ মর্যাদার। সাফল্যের সঙ্গে বিভিন্ন তদন্তের নিষ্পত্তি করার জন্যই তাঁদের পুরস্কৃত করা হচ্ছে বলে জানানো হয়েছে।
যে ৭জন পুলিশ আধিকারিক এই সম্মানের জন্য নির্বাচিত হয়েছেন তাঁরা হলেন :

ইন্সপেক্টর সুবীর কর্মকার
শুক্লা সিনহা রায়
ডেনিস অনুপ লাকরা
বিজয়কুমার যাদব
সাব ইন্সপেক্টর সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়
প্রদীপ পাল
বর্ণালী সরকার

এঁদের কেউ রাজ্য পুলিশের সঙ্গে কেউ কলকাতা পুলিশের সঙ্গে যুক্ত। এবার কার্যত বাংলা থেকে রেকর্ড সংখ্যক পুলিশ আধিকারিক এই সম্মান পেতে চলেছেন।

Related articles

বীরেন্দ্র জিতলে জয়গাঁও পুরসভা-হাসপাতাল: প্রতিশ্রুতি অভিষেকের, রোড শো-তেই বিজেপি ছেড়ে তৃণমূলে চম্প্রামারি

“আপনারা কালচিনি থেকে এবার বীরেন্দ্র কে জেতান, আমি কথা দিচ্ছি জয়গাঁও হবে পুরসভা। পাশাপাশি এখানে তৈরি হবে হাসপাতাল”।...

প্রথম কিস্তি মিলতে পারে ৩১ মার্চেই! বকেয়া ডিএ মেটাতে বিশেষ পোর্টাল নবান্নের

রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা (DA) মেটাতে বিশেষ পোর্টাল চালু করল রাজ্যের অর্থ দফতর। ওই পোর্টালে ইতিমধ্যেই...

বাসন্তীতে রাজনৈতিক সংঘর্ষে আহত ৮ পুলিশকর্মী, গ্রেফতার ৮

নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে ধুন্ধুমার বাসন্তী (Basanti)! বৃহস্পতিবার বিজেপি প্রার্থী (BJP candidate) বিকাশ সর্দারের নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে...

অমর্ত্য সেন-রবীন্দ্রনাথকে অনেক অপমান করেছে! দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচারসভায় বিজেপিকে নিশানা মমতার

টানা উত্তরবঙ্গে প্রচার সেরে বৃহস্পতিবার পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর থেকে বীরভূমের দুবরাজপুর কেন্দ্রের প্রার্থীদের হয়ে প্রচার করেন তৃণমূল (TMC)...