Wednesday, June 17, 2026

আইনের প্রবেশিকায় প্রথম স্থানে কলকাতার শৈলজা

Date:

Share post:

আইনের প্রবেশিকা পরীক্ষায় প্রথম স্থান অধিকার করল কলকাতার শৈলজা বেরিয়া। ল স্কুল অ্যাডমিশন কাউন্সিলের ল স্কুল এডমিশন টেস্টের প্রথম স্থান অধিকার করেছে সে। তার প্রাপ্ত নম্বর ৪৮০। তবে এরপর কমন অ্যাডমিশন টেস্টের প্রস্তুতি নিচ্ছে শৈলজা।

শৈলজার এই সাফল্যে তার শিক্ষক রাজনীশ সিং জানান, “আত্মবিশ্বাসী মনোভাব এই সাফল্য এনে দিয়েছে। ৪ লক্ষ টাকার স্কলারশিপ পেয়েছে কৃতি ছাত্রী। দেশের প্রথম সারির বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আইন নিয়ে পড়তে পারবে শৈলজা।” সুশীলা বিড়লা গার্লস স্কুলের ছাত্রী শৈলজা বলে, “লেখাপড়া ছাড়াও স্কুলের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়েছি। সাম্প্রতিক ঘটনার উপর নজর রাখতে ভালো লাগে। তাই সিদ্ধান্ত নিলাম আইন নিয়েই পড়ব। কমন অ্যাডমিশন টেস্ট সহ অন্যান্য প্রবেশিকা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি।” এই প্রস্তুতিপর্বে শিক্ষক এবং পরিবারের সদস্যদের পাশে পেয়েছে বলে জানিয়েছে শৈলজা।

Related articles

জনকল্যাণের নামে প্রহসন! বিজেপির শিবিরে চরম হয়রানির শিকার সাধারণ মানুষ

নকলেও ফ্লপ বিজেপি! তৃণমূল সরকারের দুয়ারে সরকারকে ‘কপি’ করেও নাগরিক পরিষেবায় ছড়িয়ে লাট করল শুভেন্দু-সরকার। রাষ্ট্রসংঘের প্রশংসাপ্রাপ্ত ‘দুয়ারে...

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...