Wednesday, June 17, 2026

মুখ্যমন্ত্রী পদপ্রার্থী এক স্বামীজি! তাহলে কি উত্তর প্রদেশের পথেই এ রাজ্যের বিজেপি?

Date:

Share post:

একুশের বিধানসভা নির্বাচনে কাকে মুখ করে লড়াইয়ে নামবে বঙ্গ বিজেপি? রাজনৈতিক মহলের চর্চায় উঠে আসছে একাধিক নাম। রাজ্য বিজেপির বর্তমান সভাপতি দিলীপ ঘোষ থেকে তথাগত রায়ের নাম ঘুরছে। তবে কোনও কোনও মহল থেকে গেরুয়া শিবিরের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে জোরালো ভাবে উঠে আসছে আরও একটি নাম। রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘ থেকে তাঁর কথা চিন্তাভাবনা চলছে। সত্যি-মিথ্যা জানা নেই, তবে রাজ্য রাজনীতিতে কান পাতলেই শোনা যাচ্ছে এক স্বামীজীর নাম। তাহলে কি বাংলার রাজনীতিতে এবার এক স্বামীজির উত্থান? জোরদার জল্পনা কিন্তু শুরু হয়েছে। উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের পর আরও এক স্বামীজিকে বাংলার সক্রিয় রাজনীতিতে তুলে আনতে পারে আরএসএস। তিনি স্বামী কৃপাকরানন্দ মহারাজ। যদিও এই স্বামীজী রাজনৈতিক জগতের মানুষ নন। কিন্তু তাঁর শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে কৃষ্টি-সংস্কৃতির জুড়িমেলা ভার। রাজনৈতিক পরিচয় না থাকলেও স্বচ্ছভাবমূর্তির স্বামী কৃপাকরানন্দ মহারাজকেই একুশের নির্বাচনের আগে বিজেপির মুখ্যমন্ত্রী প্রজেক্ট করতে পারে আরএসএস। যদিও এটা এখনও সম্পূর্ণরূপে ভাবনা বা আলোচনার স্তরে রয়েছে বলে জানা গিয়েছে।

কে এই স্বামী কৃপাকরানন্দ মহারাজ? তাঁর আসল পরিচয় কী?

জানা যাচ্ছে, স্বামী কৃপাকরানন্দ মহারাজের প্রকৃত নাম
দেবতোষ চক্রবর্তী। তিনি এই বাংলারই এক মেধাবী-অসম্ভব প্রতিভাবান ব্যক্তি। মাধ্যমিকে পঞ্চম স্থান অর্জন করেছিলেন। সপ্তম হয়েছিলেন উচ্চমাধ্যমিকে। তারপরে তিনি মেডিকেল জয়েন্ট এন্ট্রান্সে ১৭তম স্থান অর্জন করেন এবং এনআরএস মেডিকেল কলেজে ভর্তি হন। এরপরে তিনি দিল্লির এইমস থেকে এমডি করেন এবং আমেরিকা যুক্তরাষ্ট্রে হার্ট রিসার্চ করতে যান। সেই দেবতোষই আজ কৃপাকরানন্দ মহারাজ।

বহুমুখী প্রতিভার অধিকারী যোগী মহারাজ কৃপাকরানন্দ
একজন বিশিষ্ট চিকিৎসক, সুবক্তা হওয়ার পাশাপাশি একজন শিল্পী ও গায়ক বলেও জানা যাচ্ছে। তবে রামকৃষ্ণ মঠের আদর্শ, তাঁর নিজের আদর্শের পরিপন্থী হবে এই সিদ্ধান্ত। তাই এই সম্ভাবনা এ রাজ্যে তৈরি হওয়া কঠিন বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

বাংলার জনসাধারণকে চমকে দিতে রাজনীতির বাইরের কোনও মানুষকে প্রশাসনিক শীর্ষ পদে বসানোর চেষ্টায় রয়েছে সঙ্ঘ পরিবার। তাই যদি হয়, কৃপাকরানন্দ মহারাজ অন্যতম মুখ হয়ে উঠতে পারেন। কিন্তু রামকৃষ্ণ মিশন রাজনীতির প্রতি স্পর্শকাতর থেকেছে। তবে এর আগেও রাজনীতিতে তাঁর নাম ভেসে উঠলেও স্বামী কৃপাকরানন্দ নিজেই তাঁর রাজনৈতিক ভবিষ্যতের কথা অস্বীকার করেছিলেন।

ফের একবার রাজনীতিতে তাঁর নাম ভেসে উঠছে। কিন্তু বাংলার রাজনীতিকে এরকম বিস্ময়কর পরিবর্তন কি আদৌ সম্ভব? যদি বিজেপি নেতৃত্ব এই যোগী মহারাজকে সক্রিয় রাজনীতিতে আনতে পারে কিংবা তিনি সক্রিয় রাজনীতিতে যোগ দিতে রাজি হন, তাহলে একুশের বিধানসভা নির্বাচনের আগে বঙ্গ বিজেপির মুখ নিয়ে যে সঙ্কট তৈরি হচ্ছে, তাতে তৃণমূলের বিরুদ্ধে জোরদার লড়াইকে সামনে রেখে দলের শীর্ষে উঠে আসতে পারেন রাজনীতিরে বাইরের কেউ। তিনি হলেন স্বামী কৃপাকরানন্দ মহারাজ। এর আগে উত্তর প্রদেশে যোগী আদিত্যনাথকে মুখ্যমন্ত্রীর আসনে বসিয়ে চমক দিয়েছিল। তবে আদিত্যনাথ অনেক আগে থেকে হিন্দি বলয়ের সক্রিয় রাজনীতিতে ছিলেন। মুখ্যমন্ত্রী হওয়ার আগে বিজেপির নির্বাচিত সাংসদও ছিলেন তিনি।

Related articles

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...

মোদিকে স্বাগত জানাতে ‘স্বচ্ছতা সে স্বাগত’, তিন দিন শহরের রাজপথে নামছেন মুখ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কলকাতা সফরের আগে তিলোত্তমাকে ‘নতুন রূপে’ সাজিয়ে তোলার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ২১ জুন...