Tuesday, April 7, 2026

আইপিএলের দুই কো-স্পনসর পেয়ে গেল বোর্ড

Date:

Share post:

আইপিএলে ভিভো গত হয়েছে। মেন স্পনসর নেই। কিন্তু তার আগে কো-স্পনসর পেয়ে যাচ্ছে বিসিসিআই। একটি নয়, দুটি, ক্রেড আর আন অ্যাকাডেমি। বিড করার শেষ দিন কাল, শুক্রবার। ১৮ তারিখ বোর্ডের ঘোষণা। দুটি সংস্থা বোর্ডকে বছরে ৬০ কোটি টাকা করে দেবে। তবে আন অ্যাকাডেমি কো স্পনসর নয়, মূল স্পনসর হতে চায়। তাই বিড পেপারও তুলেছে। অন্য স্পনসর যারা হতে চাইছে তাদের মধ্যে অন্যতম হলো জিও, বাইজু, অ্যামাজন, কোকাকোলা এমনকী বিতর্কিত পতঞ্জলীও। ভিভো দিত বছরে ৪৪০ কোটি। সেই লক্ষ্যমাত্রা পূরণে মেন স্পনসরের থেকে ৩০০ কোটি পেতে চাইছে বোর্ড। বাকি টাকা কো-স্পনসরদের থেকে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে আইপিএলের অফিসিয়াল পার্টনার নাকি ইতিমধ্যে ঠিক হয়ে গিয়েছে।

Related articles

”রাজ্যে বহিরাগত ঢোকাচ্ছে বিজেপি”, চাকদা থেকে কেন্দ্রকে তোপ মমতার

''বহিরাগতদের বাংলায় নিয়ে এসে চক্রান্ত করছে বিজেপি'', চাকদহের মশড়া নবপল্লী মাঠের জনসভা থেকে কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে ফের সরব...

কার গাফিলতিতে রাহুলের মৃত্যু? দুর্ঘটনা প্রসঙ্গে মুখ খুললেন লীনা-পুত্র অর্ক!

লীনা গঙ্গোপাধ্যায়ের (Leena Gangopadhyay) সংস্থা ম্যাজিক মোমেন্টসের (Magic Moments) ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র (Bhole baba par karega)...

পদত্যাগ করলেন এয়ার ইন্ডিয়ার CEO ক্যাম্পবেল উইলসন

মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করলেন এয়ার ইন্ডিয়ার সিইও (Air India CEO) ক্যাম্পবেল উইলসন। গত সপ্তাহের বোর্ড মিটিংয়ে...

রাতের ঝড়-বৃষ্টিতে সামান্য কমেছে তাপমাত্রা, মঙ্গলে ফের দুর্যোগের পূর্বাভাস!

সপ্তাহের দ্বিতীয় ব্যস্ততম দিনে ঝড়- বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে। সোমবার সন্ধ্যার কালবৈশাখী ও ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে মহানগরী।...