Sunday, June 14, 2026

‘কৃষক আত্মহত্যা নিয়ে কথা হয় না, সুশান্ত’র মৃত্যু নিয়ে বাড়াবাড়ি হচ্ছে’, মন্তব্য পওয়ারের

Date:

Share post:

“কৃষক আত্মহত্যা করলে তা নিয়ে একটা কথাও হয় না, অথচ একজন অভিনেতার মৃত্যু নিয়ে যত বাড়াবাড়ি”।

ঠিক এমনই মন্তব্য করেছেন NCP বা ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি নেতা শরদ পাওয়ার। অভিনেতার মৃত্যুর তদন্তে মুম্বই পুলিশের ভূমিকা নিয়ে নানা দিক থেকে সমালোচনা শুরু হয়েছে, তা নিয়েও মুখ খুলেছেন তিনি ।

শরদ পাওয়ারের স্পষ্ট কথা, “অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের আত্মহত্যা নিয়ে যতখানি হইচই চলছে, ঘটনাটি ততখানি বড় নয় “।
পাওয়ার বলেছেন, ‘‘আত্মহত্যার ঘটনা সত্যিই দুর্ভাগ্যজনক। কিন্তু তা নিয়ে এত আলোচনা কিসের? আমার মনে হয় না এটা তেমন বড় ঘটনা। এক জন কৃষকের সঙ্গে কথা হচ্ছিল। তিনি বললেন, ২০ জনের বেশি কৃষক আত্মহত্যা করেছেন। অথচ তা নিয়ে কেউ কোনও কথাই বলেননি।’’

ওদিকে, সুশান্তের মৃত্যুর তদন্তে ইতিমধ্যেই মুম্বই পুলিশের পাশে দাঁড়িয়েছে শিবসেনা। এ দিন মুম্বই পুলিশকে সমর্থন করলেন শরদ পাওয়ারও। তিনি বলেন, ‘‘গত ৫০ বছর ধরে মহারাষ্ট্র এবং মুম্বই পুলিশকে দেখছি। ওদের উপর পূর্ণ আস্থা রয়েছে আমার। কে কী অভিযোগ করছে তা নিয়ে কোনও মন্তব্য করতে চাই না। তবে কারও যদি মনে হয়, মুম্বই পুলিশের চেয়ে CBI-এর হাতে তদন্ত গেলে ভালো হয়, আমি তার বিরোধিতা করব না।’’
প্রসঙ্গত, গত ১৪ জুন মুম্বইয়ের বাড়িতে আত্মঘাতী হন ৩৪ বছরের সুশান্ত সিং রাজপুত। তাঁর মৃত্যুর তদন্তে বিহার ও মহারাষ্ট্র পুলিশের মধ্যে দড়ি টানাটানি শুরু হয়েছে।

Related articles

ওষুধের বদলে ফরমালিন! মধ্যপ্রদেশে শিশু মৃত্যুতে প্রশ্নে AIIMS ভোপাল

দেশজুড়ে উন্নত স্বাস্থ্য পরিষেবা, বিশ্বমানের চিকিৎসা পরিকাঠামো আর সবার জন্য স্বাস্থ্য সুরক্ষার দাবি নিয়ে বারবার প্রচার চালাচ্ছে কেন্দ্রের...

FIFA World Cup: VAR প্রযুক্তিকে নিয়ে বিতর্ক, মিশরের সাত তারা জার্সিতে আপত্তি ফিফার

বিশ্বকাপ (FIFA World Cup) হবে কিন্তু বিতর্ক হবে না, তাই হয় নাকি। বিশ্বকাপ শুরু হতে না হতেই বিতর্কের...

বিমানবন্দরে মাথা গোনা! দিল্লির বৈঠকে দলনেতা ঠিক করার পালা ‘রেবেল’দের

লোকসভার ১৯ তৃণমূল সাংসদ এনডিএ-কে সমর্থন জানানোর দাবি করে সোমবার চিঠি দিয়েছেন। তারপরে সেই তালিকায় যোগ দেওয়ার ইচ্ছাপ্রকাশ...

জেনে নিন রবিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ রবিবার (১৪ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি...