Wednesday, March 18, 2026

চাপের মুখে ওয়ার্ক ভিসা’র বিধিনিষেধ শিথিল করলেন ট্রাম্প

Date:

Share post:

প্রবল চাপে অনেকটাই পিছিয়ে গেলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ ওয়ার্ক ভিসা’র বিধিনিষেধ শিথিল হলো মার্কিন মুলুকে৷

বুধবার জারি করা এ সংক্রান্ত সরকারি এক নির্দেশে বলা হয়েছে, করোনা পরিস্থিতির কারণে এইচ-১বি ভিসায় কাজ করতে আসা যে বিদেশি কর্মীরা নিজেদের দেশে ফিরে গিয়েছিলেন, তাঁরা সেই একই পদে কাজে ফেরত আসতে পারবেন। ট্রাম্প সরকারের এই সিদ্ধান্তে আমেরিকায় তথ্যপ্রযুক্তি এবং স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে কমর্রত ভারতীয়রা উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে।
মার্কিন বিদেশমন্ত্রকের নয়া এই নির্দেশিকায় বলা হয়েছে, ‘সংশোধিত আইন অনুযায়ী, অনভিবাসী বিদেশি কর্মীরা যদি একই নিয়োগকর্তার কাছে ফিরে যেতে চান, তবে তাঁরা এইচ-১বি এবং এল-১ ভিসা পেতে পারেন। স্বাস্থ্য পরিষেবা, বিশেষত কোভিড-১৯ বা ক্যানসারের মতো ব্যাধির গবেষণায় যাঁরা যুক্ত আছেন তাঁরাও এই সুবিধা পাবেন। তাঁদের স্ত্রী বা স্বামীরাও আমেরিকায় ফিরতে পারবেন’। মার্কিন বিদেশমন্ত্রকের বক্তব্য, নতুন ভাবে কর্মী নিয়োগ করতে হলে নিয়োগকারী সংস্থাগুলির উপর আর্থিক চাপ বেড়ে যেত। সে কারণেই এই সিদ্ধান্ত।

প্রসঙ্গত, গত ২২ জুন ট্রাম্প সরকার জানিয়েছিলো, বছরের শেষ পর্যন্ত আর কোনও রকম এইচ-১বি, এইচ-৪, এল-১ এবং জে-১ ভিসা দেওয়া হবে না। একইসঙ্গে, দেশে ফিরে যাওয়া বিভিন্ন ওয়ার্ক ভিসা-ধারীদের আমেরিকায় ফেরাও বন্ধ করা হয়েছিল। ফলে করোনা পরিস্থিতিতে আমেরিকা থেকে নিজেদের দেশে ফিরে আসা এইচ-১বি বা সমগোত্রীয় ভিসা-ধারী কর্মীদের ‘ভবিষ্যৎ’ অনিশ্চিত হয়ে পড়ে। এই নির্দেশের পিছনে ট্রাম্পের যুক্তি ছিল, লকডাউনের জেরে কাজ হারানো মার্কিন নাগরিকদের চাকরির ব্যবস্থা করতেই এইচ-১বি-সহ কয়েকটি ভিসা নীতি কড়া করা হয়েছে।

কেন ভিসা নীতি শিথিল করলেন ট্রাম্প, তার পিছনে মূলত দু’টি কারণ আছে বলে কূটনৈতিক মহলের ধারনা৷ প্রথমত, করোনার ঠেলায় ধস নেমেছে মার্কিন অর্থনীতিতে। এই পরিস্থিতিতে গত জুন মাসে ট্রাম্পের ভিসা- বিধিনিষেধের বিরুদ্ধে সরব হয়েছিল মার্কিন চেম্বার অব কমার্স-সহ আমেরিকার বিভিন্ন শিল্প গোষ্ঠী। প্রেসিডেন্টকে চিঠি লিখে তারা জানিয়েছিল, সমস্ত ওয়ার্ক ভিসা বন্ধ রাখলে মার্কিন অর্থনীতিতে আরও গভীর প্রভাব পড়বে। তথ্যপ্রযুক্তির পাশাপাশি, ফাইনান্স এবং হসপিটালিটি ইন্ডাস্ট্রি-ও বড় ক্ষতির মুখে পড়বে।

দ্বিতীয়ত, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন সামনেই। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ বলছেন, ওয়ার্ক ভিসা নিয়ে খুব বেশি কড়াকড়ি করলে এশীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিকদের ভোট পুরোপুরি হারাতে পারে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টি। ইতিমধ্যেই কমলা হ্যারিসকে ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী ঘোষণা করে এশীয় ব‌শোদ্ভূতদের ভোটের বড় অংশ নিশ্চিত করে ফেলেছেন ট্রাম্পে ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বী জো বাইডেন। নভেম্বরের নির্বাচনে জিতে তিনি প্রেসিডেন্ট হলে আমেরিকায় কাজ করার জন্য বিদেশি নাগরিকদের আবার এইচ-ওয়ান বি ভিসা দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট বাইডেন। বাধ্য হয়েই তাই ‘পিছু হঠলেন’ ডোনাল্ড ট্রাম্প।
তবে আমেরিকায় যাঁরা প্রথম চাকরি করতে যাবেন, তাঁদের এইচ-১বি ভিসা দেওয়ার ক্ষেত্রে এখনও কড়া অবস্থান বজায় রেখেছে ট্রাম্প সরকার।

spot_img

Related articles

বিশ্বকাপ দেখা যাবে ইউটিউবেও! একগুচ্ছ নয়া নিয়ম আনছে ফিফা

ঢাকে কাঠি পড়ে গিয়েছে ফিফা ফুটবল বিশ্বকাপের(FIFA World Cup)। আগামী কয়েক মাস পরই ফুটবলের মহা যুদ্ধ। এবার অংশগ্রহণকারী...

অসমে আরও বিপদে কংগ্রেস: ভোটের ২০ দিন আগে দলত্যাগ সাংসদের! যোগ বিজেপিতে

দলবদলের রাজনীতিতে অসমে বিজেপির সঙ্গে টক্কর দিতে ব্যর্থতার মুখে কংগ্রেস। দল বদল করে যোগদান তো দূরের কথা, এবার...

হামলার উস্কানিমূলক মন্তব্য! দিলীপের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের

রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়িতে বিজেপির (BJP) হামলার প্রসঙ্গে উস্কানিমূল মন্তব্য করেন বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)।...

স্বস্তির বৃষ্টি আরও কিছুদিন: তাপমাত্রায় তেমন বদল হবে না

শীতের শেষেও পশ্চিমী ঝঞ্ঝা আর আরব সাগরের ঘূর্ণাবর্ত পিছু ছাড়ছে না গোটা দেশের। তার প্রভাব গভীরভাবে বাংলাতেও। মঙ্গলবার...