Tuesday, June 23, 2026

স্বদেশি পণ্যে জোর মানে কি সব বিদেশি পণ্য বয়কট? তা মানেন না মোহন ভাগবত

Date:

Share post:

স্বদেশি পণ্যে জোর দেওয়া মানেই সমস্ত ধরনের বিদেশি পণ্য বয়কট নয়। যে যে পণ্য ভারতে তৈরি হয় না বা পাওয়া যায় না তা বিদেশ থেকেই আনতে হবে। স্বদেশি পণ্য নিয়ে আরএসএস-এর অবস্থান স্পষ্ট করতে গিয়ে একথা বলেন সরসঙ্ঘচালক মোহন ভাগবত।

প্রসঙ্গত, আত্মনির্ভর ভারত গড়ার যে ডাক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিয়েছেন, তার মূল কথাই দেশিয় পণ্যের উপর জোর। মোদির ভাষায়, ‘ভোকাল ফর লোকাল’। অনেকে বলেন, আরএসএস-এর স্বদেশি লাইনে হেঁটেই এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। এই বিষয়ে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রধান ভাগবত স্পষ্ট করে জানিয়ে দিলেন, স্বদেশি মানেই সব বিদেশি পণ্য বয়কট নয়। তাঁর কথায়, যে প্রযুক্তি বা পণ্য বা যন্ত্রপাতি ভারতে পাওয়া যায় সেক্ষেত্রে দেশিয় উৎপাদনে জোর দেওয়া উচিত। এক্ষেত্রে বিদেশি জিনিস ব্যবহারের প্রবণতা কমানো প্রয়োজন। কিন্তু ভারতে যা পাওয়া যায় না সেই ধরনের পণ্য তো বিদেশ থেকে আনতেই হবে। স্বদেশি মানে এই নয় যে বিদেশি সমস্ত পণ্য বয়কট করতে হবে।

একটি বইপ্রকাশ অনুষ্ঠানে ভাগবত বলেন, আত্মনির্ভরতার যে আহ্বান প্রধানমন্ত্রী জানিয়েছেন তা একদম সঠিক। ভারতে যা পাওয়া যায় সেই ধরনের পণ্য যদি বিদেশ থেকে আনা হয় তাহলে দেশিয় পণ্য মার খাবে। সার্বিকভাবে দীর্ঘমেয়াদী অর্থনীতির প্রশ্নেও দেশিয় পণ্যের ব্যবহারে গুরুত্ব দেওয়া উচিত। ওয়েবিনারে কথা ওঠে চিন-সহ বিদেশি পণ্যের বয়কট নিয়ে। সেই সময়েই সঙ্ঘের অবস্থান স্পষ্ট করেন ভাগবত। একইসঙ্গে, বলেন, লাদাখে সীমান্ত সংঘাতের পর চিনা পণ্য বয়কটের আওয়াজ যেভাবে গোটা দেশে জোরালো হয়েছে, তা স্বতঃস্ফূর্ত। এতে অন্যায়ের কিছু নেই।

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...