Sunday, May 31, 2026

এবার একদিনে দেশে করোনা আক্রান্ত ৬৭ হাজার, মৃত্যু ৯৪২  

Date:

Share post:

ভারতে করোনার ঊর্ধ্বমুখী গতি অব্যাহত। এবার দেশজুড়ে শেষ ২৪ ঘণ্টায় দেশে আরও ৬৬,৯৯৯ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। এর ফলে দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৩,৯৬,৬৩৮। এই ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে আরও ৯৪২ জন রোগীর। ফলে এ পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ৪৭,০৩৩ জনের। আজ, বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রক আরও জানিয়েছে, বর্তমানে দেশে চিকিৎসাধীন রয়েছেন ৬,৫৩,৬২২ জন সক্রিয় করোনা রোগী। পাশাপাশি সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে গিয়েছেন ১৬,৯৫,৯৮২ জন করোনাজয়ী। এঁদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ছাড়া পেয়েছেন ৫৬,৩৩৮ জন।

Related articles

পুলিশের মদতে বিজেপির গুন্ডাদের ষড়যন্ত্র! হামলার অভিযোগে আদালতে যাওয়ার বার্তা অভিষেকের

নিহত দলীয় কর্মী সঞ্জু কর্মকারের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে সোনারপুরে বিক্ষোভ ও উত্তেজনার মুখে পড়েন তৃণমূল কংগ্রেসের...

অন্নপূর্ণার ফর্মে তথ্যের পাহাড়, সুবিধা মিলবে কি না তা নিয়েই ধোঁয়াশা!

লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে চালু হওয়া অন্নপূর্ণা যোজনাকে ঘিরে রাজ্যজুড়ে নতুন বিতর্ক দানা বাঁধছে। দীর্ঘ আবেদনপত্র, বিস্তর ব্যক্তিগত তথ্য...

অভিষেককে ভর্তি না নিতে ডিসি-র হুমকি: হাসপাতালে সরব মমতা

দলীয় কর্মীর পরিবারের পাশে দাঁড়াতে গিয়ে বিজেপির আক্রমণের শিকার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই হামলার পরে...

গণতন্ত্রের উপর আক্রমণ: অভিষেকের উপর হামলায় সরব রাহুল-কেজরি

সোনারপুরে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে একযোগে সুর চড়ালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী...