Thursday, April 2, 2026

ভাঙনের একটা বড়সড় পারদ রাজস্থানের রাজনীতিতে থেকেই যাচ্ছে!

Date:

Share post:

মধ্যপ্রদেশের মতোই কি রাজস্থানেও সরকারের পতন হবে? কংগ্রেসের সচিন পাইলট শিবির কি সত্যিই বিজেপির দিকে ঝুঁকে? এত সমস্ত প্রশ্ন উস্কে দিয়ে রাজস্থানের মুখ্যমন্ত্রী বনাম উপমুখ্যমন্ত্রী সংঘাতের পারদ চড়িয়ে সচিন পাইলট ও তাঁর অনুগামীরা দিল্লি পৌঁছেছেন ।
আর তার সঙ্গেই চড়ল রাজনৈতিক পারদ।
কংগ্রেস হাইকমান্ড বারবার সচিনের বিভিন্ন দাবি দাওয়া অগ্রাহ্য করেছে, তার জেরেই সচিন কংগ্রেস নিয়ে বীতশ্রদ্ধ! ফলে ভাঙনের একটা বড়সড় পারদ রাজস্থানের রাজনীতিতে থেকেই যাচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা

শুক্রবার থেকে বিধানসভার অধিবেশন শুরু হচ্ছে। সচিন ও তাঁর অনুগামী ১৮ জন কংগ্রেস বিধায়কের বিদ্রোহের পরে সরকারের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে এই অধিবেশন ডাকা হয়েছিল। গেহলট পরিষদীয় দলের বৈঠকে দাবি করেছেন, ওই ১৯ জন ছাড়াও তিনি সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করে দেখাতেন।
গেহলট-পাইলট দ্বন্দ্ব যাতে মিটে যায়, তা দেখার জন্য দিল্লি থেকে সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল, অজয় মাকেন, রণদীপ সুরজেওয়ালাদের জয়পুরে পাঠিয়েছিলেন কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। গেহলট বলেছেন, “গত এক মাসে যে ভুল বোঝাবুঝি হয়েছে, দেশ, রাজ্য, রাজ্যের মানুষ ও গণতন্ত্রের স্বার্থে তা ভুলে গিয়ে ক্ষমা করে দিতে হবে।”
গেহলট-পাইলট দ্বন্দ্ব আপাতত ধামাচাপা পড়লেও বিজেপি জানিয়েছে, তারা সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনবে। কংগ্রেসের পাল্টা মন্তব্য, গেহলট সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে তৈরি।

Related articles

কমিশনের নির্দেশে রদবদল! সরলেন মালদহের কমিশনার, দায়িত্বে গুলাম আলি আনসারি

বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে একাধিক প্রশাসনিক পদে রদবদল শুরু করেছিল নির্বাচন কমিশন। গত কয়েক সপ্তাহে শীর্ষ...

মালদহ-কাণ্ডে নবান্নের তৎপরতায় সন্তুষ্ট কমিশন, আইনশৃঙ্খলায় কড়া নজর রাজ্যের

মালদহের কালিয়াচকের সাম্প্রতিক অনভিপ্রেত ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের প্রশাসনিক ও পুলিশ কর্তাদের সঙ্গে দীর্ঘ বৈঠক সারলেন মুখ্য নির্বাচন...

অন্নদাত্রীর শেষযাত্রায় মৃতাকে জড়িয়ে রইল বানর, চোখ ভিজলো নেটপাড়ার

ভালবাসা কখনও অসহায় কখনও আবার বড়ই শক্তিশালী। আসলে শব্দটার অনুভব এতটাই আন্তরিক, যে তা খুব সহজে হৃদয় ছুঁয়ে...

IPL: ভোট মরশুমেও হাউসফুল ইডেন, নিরাপত্তার বাড়তি কঠোরতা

  ভোটের ভরা বাজারেও হাউসফুল ইডেন । চলতি মরশুমে প্রথমবার ঘরের মাঠে খেলতে নামলো কেকেআর। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। বাংলা...