Saturday, June 13, 2026

ফাঁকা বাড়িতে পরিচারিকাকে দিনের পর দিন যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা

Date:

Share post:

দিনের পর দিন ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে পরিচারিকাকে লাগাতার যৌন নির্যাতনের অভিযোগ উঠল এক বিজেপি নেতার বিরুদ্ধে। শেষ পর্যন্ত পরিচারিকার অভিযোগের ভিত্তিতে ওই বিজেপি নেতাকে গ্রেফতার করে পুলিশ।
ঘটনা উত্তর ২৪ পরগনার বসিরহাটের মাটিয়া থানার চাঁদনগর গ্রামের।

জানা গিয়েছে, মাস পাঁচেক আগে চাঁদনগর গ্রামের পশ্চিমপাড়ার বিজেপি নেতা রামপ্রসাদ সাঁপুইয়ের বাড়িতে পরিচারিকার কাজ নেন মধ্য বয়স্ক এক মহিলা। মহিলার অভিযোগ, বিজেপি নেতা রামপ্রসাদের স্ত্রী বেশ কিছুদিন বাড়িতে ছিলেন না। সেই সুযোগেই দিনের পর দিন ওই মহিলাকে যৌন নির্যাতন করা হয়েছে। বাধা-অনুরোধ সত্ত্বেও কাজ হয়নি।

শুধু যৌন নির্যাতনই নয়, মুখ বন্ধ রাখতে মহিলাকে হুমকিও দেয় অভিযুক্ত বিজেপি নেতা। নির্যাতিতা মহিলা সম্প্রতি অসুস্থ হয়ে পড়ার পর ঘটনা প্রকাশ্যে আসে। তাঁকে হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই শারীরিক পরীক্ষার সময় তিনি গোটা ঘটনার কথা জানান।

যদিও বিজেপি নেতা রামপ্রসাদ সাঁপুই এবং তাঁর স্ত্রী তথা ওই
অঞ্চলের বিজেপি নেত্রী অনিতা সাঁপুই পরিচারিকার তোলা
শারীরিক নির্যাতন ও ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছেন।
পাল্টা অভিযোগ তুলে তাঁদের দাবি, চক্রান্ত করেই তাঁদের ফাঁসানোর চেষ্টা হচ্ছে। ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটনে তদন্তে নেমেছে পুলিশ।

Related articles

নেইমারকে ছাড়া বিশ্বকাপের প্রথম ম্যাচে কীভাবে দল সাজাচ্ছে ব্রাজিল 

ফিফা বিশ্বকাপ প্রতিযোগিতায় (Fifa Football WC) শনিবার মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিরুদ্ধে মাঠে নামবেন সেলেকাওরা (Brazil versus Morocco)। প্রথম...

আপ্তসহায়কের খোঁজে অভিষেকের বাড়িতে পুলিশি তল্লাশি

তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আপ্ত সহায়ক সুমিত রায়ের (Sumit Roy) বিরুদ্ধে আর্থিক...

শহরে ইডি হানা, তল্লাশি মদনের বাড়িতেও!

পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শনিবার সাতসকালে কলকাতাসহ শহরতলি জুড়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED raid) তল্লাশি অভিযান। মোট ৭ জায়গায়...

বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠানে কানাডার আদিবাসী সংস্কৃতিকে শ্রদ্ধাজ্ঞাপন, মঞ্চ মাতালেন নোরা

ফিফা ফুটবল বিশ্বকাপ (FIFA Football WC) জ্বরে কাবু গোটা বিশ্ব। তিনদেশে তিনটি আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠানের কথা আগেই...