Monday, April 6, 2026

বিতর্কিত মন্তব্যের জের? দিলীপকে দিল্লিতে তলব নাড্ডার

Date:

Share post:

ফের ডামাডোলে বঙ্গ বিজেপিতে। এবার দিল্লি থেকে তড়িঘড়ি তলব করা হয়েছে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষকে। সূত্রের খবর, তাঁকে ডেকে পাঠিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।

এই তো সবেমাত্র দিল্লি ঘুরে এলেন, ফের কেন দিলীপ ঘোষকে জরুরি তলব শীর্ষ নেতৃত্বের? জানা যাচ্ছে, রাজ্য সদর দফতরে সম্প্রতি এক সাংবাদিক বৈঠকে দিলীপ ঘোষ অতি উৎসাহী হয়ে বলে ফেলে ছিলেন, বুকে পা দিয়ে রাজনীতি করেন। একুশের নির্বাচন তিনি একাই পশ্চিমবঙ্গে ক্ষমতায় আনতে পারেন দিতে পারেন বিজেপিকে। রাজনৈতিক মহলের ধারণা, এমন মন্তব্যের পিছনে মুকুল রায়কেই উদ্দেশ করে কটাক্ষ করা হয়। সূত্রের খবর, আর এরপরই দিলীপ ঘোষের বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়ে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে। দিলীপকে প্যাঁচে ফেলতে সেই সাংবাদিক বৈঠকের ভিডিও ফুটেজ অন্য গোষ্ঠীর লোকেরা তড়িঘড়ি দিল্লিতে পাঠিয়ে দেন। এরপরই জেপি নাড্ডা তলব করেন তাঁকে।

Related articles

‘নিজেদের এতটাও উঁচুতে রাখবেন না,’ কমিশন নিযুক্ত মুখ্যসচিবকে নজিরবিহীন ভর্ৎসনা সুপ্রিম কোর্টের! নির্দেশ ক্ষমা চাওয়ার

নির্বাচন কমিশন নিযুক্ত রাজ্যের নতুন মুখ্যসচিবের ভূমিকা নিয়ে নজিরবিহীন অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। মালদার মোথাবাড়িতে বিচারকদের দীর্ঘক্ষণ...

IPL: বাদশা দর্শনে বাধা বৃষ্টি, চেনা চিত্র উধাও ইডেনের

ভোটের মরশুমে আইপিএলের প্রথম ম্যাচে হাউসফুল ছিল ইডেন। সোমবার সন্ধ্যায় শাহরুখ খানের আগমনেও ইডেন কানায় কানায় পূর্ণ হল...

স্থানীয় বাসিন্দা গৌতম দেবকে জেতান, পাশে পাবেন: শিলিগুড়িতে বিজেপির সাংসদ-বিধায়ককে নিশানা অভিষেকের

এলাকার সাংসদ, বিধায়ক বেশির ভাগ সময়েই বাইরে থাকেন। ফলে ব্যাহত হয় উন্নয়ন। সেই বাধা কাটাতে দলীয় প্রার্থী গৌতম...

বাদ গেল পূর্ব বর্ধমানের সেই রেণু খাতুনের নামও

ভোটার তালিকা থেকে নাম বাদ গেল সেই রেণু খাতুনের। চার বছর আগে স্বামী সন্দেহের বশে হাতের কব্জি কেটে...