Saturday, June 13, 2026

দলবদলের জল্পনা এড়াতে দল ও সরকারি অনুষ্ঠানে হাজির থাকার উপদেশ শুভেন্দুকে

Date:

Share post:

তাঁর দলবদল নিয়ে জল্পনা-কল্পনা নতুন নয়। পান থেকে চুন খসলেই দলবদলের শিরোনামে চলে আসে তাঁর নাম। অথচ, এর আগে সব ক্ষেত্রেই দেখা গিয়েছে সমস্তটাই রটনা। কিন্তু পারিপার্শ্বিক কিছু ঘটনার প্রেক্ষিতে ফের রাজ্যের মন্ত্রী দলবদল নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে।

কিন্তু কেন? প্রথমত, দলের প্রথম রাজ্য সমন্বয় বৈঠকে গরহাজির শুভেন্দু। এর আগে অনুপস্থিত ছিলেন বিশ্ব আদিবাসী দিবসে জেলার সরকারি আদিবাসী হুল উৎসবেও। আর তাতেই ছড়ায় জল্পনা। বিভিন্ন মহলে শুরু হয়ে যায় গুঞ্জন। এমনও শোনা যায়, গেরুয়া শিবিরের দিকে ঝুঁকছেন শুভেন্দু!

সূত্রের খবর, এমন পরিস্থিতিতে এবার দলের সর্বোচ্চ নেতৃত্ব ও দলনেত্রীর কাছ থেকে নাকি শুভেন্দু অধিকারীর কাছে বার্তা গিয়েছে তিনি যেন দল ও সরকারি সব অনুষ্ঠানে উপস্থিত থাকেন। তাঁর অনুপস্থিতিতে তৈরি হয়েছে নানা ধরণের জল্পনা। তাতে শুভেন্দু নিজে যেমন সমস্যায় পড়েছেন, ঠিক একইভাবে দলও অস্বস্তিতে পড়ছে। যেহেতু তিনি গুরুত্বপূর্ণ সদস্য, তাই দলীয় বৈঠক ও সরকরি অনুষ্ঠানে তাঁর উপস্থিতির প্রয়োজনীয়তা রয়েছে। এরকম বার্তা-ই শুভেন্দু অধীকারীকে দেওয়া হয়েছে বলে খবর।

Related articles

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

নতুন করে সংগঠনকে সাজিয়ে তুলছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথে একগুচ্ছ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার নেত্রীর বাসভবনে...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...