Monday, April 6, 2026

স্বাধীনতা দিবসের দিন রাজ্যজুড়ে হবে প্রবল ঝড়-বৃষ্টি, সতর্কতা জারি

Date:

Share post:

স্বাধীনতা দিবসের দিন সকাল থেকেই থাকবে মেঘলা আকাশ। রাজ্যজুড়ে শনিবার অর্থাৎ ১৫ অগাস্ট ব্যাপক ঝড় বৃষ্টি হবে। এমনটাই পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর।

ক্রমশ শক্তিশালী হচ্ছে নিম্নচাপ তার ফলে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি, বইবে ঝোড়ো হাওয়া। দক্ষিণবঙ্গের উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির সর্তকতা আলিপুর আবহাওয়া দফতরের। পাশাপাশি হাওয়া অফিস জানিয়েছে উপকূলের দুই জেলায় ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এই কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। কড়া সর্তকতা জারি করা হয়েছে দিঘা, মন্দারমণি ও সাগরদ্বীপের সমুদ্রসৈকতে।

এই নিম্নচাপটি ওড়িশা উপকূল ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর অবস্থান করছে। ফলে দক্ষিণ-পশ্চিম দিকে অভিমুখ এই নিম্নচাপের। আগামী ২৪ ঘণ্টায় এই নিম্নচাপ আরও শক্তি সঞ্চয় করবে। অভিমুখ অনুযায়ী এই নিম্নচাপ অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এগিয়ে যাওয়ার কথা। আবহাওয়াবিদরা নিম্নচাপের গতিপথের উপর নজর রাখছেন। এই নিম্নচাপে এসে মিশেছে মৌসুমী অক্ষরেখা। নিম্নচাপ এলাকায় একটি ঘূর্ণাবর্ত হয়েছে। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় আগামী ২৪ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এই কারণে দিঘা, মন্দারমণি ও সাগর দ্বীপের সমুদ্রসৈকতে সমুদ্রস্নান বন্ধ রাখতে পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা।

হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। আগামী ২৪ ঘণ্টায় দু-এক পশলা ভারী বৃষ্টি হবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই চার জেলাতে।

শনিবার বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। শনিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলাতে। দু-এক পশলা ভারী বৃষ্টি হতে পারে কলকাতা-সহ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান,হাওড়া এবং হুগলি জেলাতে। রবিবারেও থাকছে ভারী বৃষ্টির পূর্বাভাস । বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পূর্ব মেদিনীপুরে প্রবল বৃষ্টিতে ভাসতে পারে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...