Tuesday, June 23, 2026

করোনা মুক্ত অমিত শাহ, আপাতত কিছুদিন বাড়িতেই থাকবেন

Date:

Share post:

অবশেষে করোনা নেগেটিভ হলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার এই সুখবর নিজেই দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর দ্বিতীয় দফার রিপোর্ট নেগেটিভ এসেছে। তবে অতিমারির বিধি অনুযায়ী তাঁকে আরও বেশ কিছুদিন বাড়িতে থাকতে হবে। অমিত শাহ বলেছেন, যারা আমার এই অসুস্থতার সময় পাশে ছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। একই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের।

গত ২ অগাস্ট অতিমারিতে আক্রান্ত হয়ে গুরুগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। কেন দিল্লির কোনও হাসপাতালে ভর্তি হলেন না, সে নিয়ে রাজনৈতিক মহলে প্রশ্ন ওঠে। আক্রান্ত অমিত শাহ সে সময় জানিয়েছিলেন ডাক্তারের পরামর্শে তিনি হাসপাতালে ভর্তি হচ্ছেন। যারা তাঁর সংস্পর্শে এসেছিলেন তাদের আইসোলেশন যেতেও অনুরোধ করেছিলেন।

Related articles

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...