Saturday, April 4, 2026

গিয়েছেন সংগঠন বাড়াতে, উল্টে দিলীপের চোখের সামনেই ডুয়ার্সে বড়সড় ভাঙন বিজেপিতে

Date:

Share post:

পাহাড় থেকে জঙ্গল, সাগর থেকে শহর। একুশের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল শিবিরে যোগদানের হিড়িক। এবার ধস বিজেপির শক্ত ঘাঁটি বলে পরিচিত উত্তরবঙ্গে। গেরুয়া শিবির ছেড়ে দলে দলে নেতা-কর্মীরা যোগ দিচ্ছেন রাজ্যের শাসক শিবির তৃণমূলে।

সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয়, এবার কার্যত বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উত্তরবঙ্গে উপস্থিতির মধ্যেই বিজেপির শতাধিক নেতা-কর্মী যোগ দিলেন তৃণমূলে।

দলীয় সংগঠনে জোর দিতে বর্তমানে ডুয়ার্সে রয়েছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর সংগঠন বৃদ্ধি তো দূর অস্ত, উল্টে সেখানেই প্রায় দেড়শোর বেশি বিজেপি কর্মী-সমর্থক নাম লেখালেন তৃণমূলের খাতায়।

জানা গিয়েছে, মালবাজার মহকুমার তেশিমলা গ্রাম পঞ্চায়েত এলাকায় বিজেপির ঘরে ভাঙন ধরিয়েছে তৃণমূল। এলাকার প্রায় ১৫০ জন বিজেপি কর্মী যোগ দেন ঘাসফুল শিবিরে। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমুল ব্লক সভাপতি তমাল ঘোষ এবং আমিরুল হক।

এখানেই শেষ নয়, জলপাইগুড়ি জেলার মাল বিধানসভার বিজেপির পশ্চিম মণ্ডল কমিটির অন্যতম কার্যকর্তা জাকিরুল আলম ও প্রায় ২০০ বিজেপি কর্মী যোগ দিয়েছেন তৃণমূলে। এই ঘটনা দিলীপ ঘোষকে যে আরও অস্বস্তিতে ফেললো, তা বলার অপেক্ষা রাখে না!!!

Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...