Friday, April 3, 2026

রেড রোডে কুচকাওয়াজ অনুষ্ঠানের জন্য বিশেষ গান রচনা মমতার

Date:

Share post:

করোনা আবহেই এবার ৭৪তম স্বাধীনতা দিবস পালন। রেড রোডে অনুষ্ঠানের কুচকাওয়াজে থাকছে বিশেষ চমক। পতাকা উত্তোলনের পাশাপাশি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা গান গাইবেন বাংলার শিল্পীরা। যেহেতু অতিমারি পরিস্থিতিতে এবারের স্বাধীনতা দিবস পালন হচ্ছে, তাই তার সঙ্গে সঙ্গতি রেখেই মমতা লিখেছেন, “করোনা চলে যাবে যাবে একদিন, কোভিড যোদ্ধাদের মনে রেখো”। এই গান গাইবেন দেবজ্যোতি বসু, রূপঙ্কর বাগচি, লোপামুদ্রা মিত্র, মনোময় ভট্টাচার্য, তথ্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন এবং দিশা রায়।

১৫ অগাস্ট রেড রোডে কুচকাওয়াজ অনুষ্ঠানের জন্য এই বিশেষ গান লিখেছেন মমতা। এই কঠিন পরিস্থিতিতে দেশের সেবায় যাঁরা প্রাণের ঝুঁকি নিয়ে কর্তব্যে অবিচল থেকেছেন, সেরকম ২৫জন করোনা যোদ্ধাকে কুচকাওয়াজের অনুষ্ঠানে সংবর্ধনা দেবেন স্বয়ং মুখ্যমন্ত্রী।
থাকবে জনসচেতনতা বৃদ্ধির ট্যাবলো। শান্তি ও সম্প্রীতির বার্তা দিতে জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি ওড়ানো হবে পায়রাও।

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...