Saturday, February 21, 2026

অভিনব এক রেকর্ড গড়লেন নরেন্দ্র মোদি!

Date:

Share post:

অভিনব এক রেকর্ড গড়লেন নরেন্দ্র মোদি। ভারতে সবচেয়ে বেশি সময় ধরে প্রধানমন্ত্রী ছিলেন যে রাজনীতিকরা, তাঁদের তালিকায় চতুর্থ স্থানটি অর্জন করলেন তিনি। তাঁর আগের তিনজন হলেন জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী ও মনমোহন সিং। অ-কংগ্রেসি প্রধানমন্ত্রীদের মধ্যে এতদিন সবচেয়ে বেশি সময় ক্ষমতায় ছিলেন অটলবিহারী বাজপেয়ী। সেই রেকর্ড ভাঙলেন মোদি।
২০১৪ সালের ২৬ মে প্রথমবার প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন মোদি। দ্বিতীয়বার শপথ নেন ২০১৯ সালের ৩০ মে। জওহরলাল নেহরু ক্ষমতায় ছিলেন ১৭ বছর। ইন্দিরা গান্ধী দু’দফায় প্রধানমন্ত্রী ছিলেন মোট ১১ বছর। মনমোহন সিংও দু’দফায় প্রধানমন্ত্রী ছিলেন মোট ১০ বছর।
অ-কংগ্রেসি প্রধানমন্ত্রীদের অনেকেই পুরো মেয়াদে ক্ষমতায় থাকতে পারেননি। জনতা পার্টির প্রধানমন্ত্রী হিসাবে মোরারজি দেশাই ক্ষমতায় ছিলেন ১৯৭৭ সালের ২৪ মার্চ থেকে ১৯৭৯ সালের ২৮ জুলাই পর্যন্ত। চরণ সিংহ ক্ষমতায় ছিলেন ১৯৭৯ সালের ২৮ জুলাই থেকে ১৯৮০ সালের ১৪ জানুয়ারি পর্যন্ত। পরবর্তীকালে জনতা দলের বিশ্বনাথপ্রতাপ সিংহ ক্ষমতায় ছিলেন ১৯৮৯ সালের ২ ডিসেম্বর থেকে ১৯৯০ সালের ১০ নভেম্বর পর্যন্ত। চন্দ্রশেখর ক্ষমতায় ছিলেন ১৯৯০ সালের ১০ নভেম্বর থেকে ১৯৯১ সালের ২১ জুন পর্যন্ত। এইচ ডি দেবেগৌড়ার ক্ষমতায় থাকার মেয়াদ ছিল ১৯৯৬ সালের ১ জুন থেকে ১৯৯৭ সালের ২১ এপ্রিল পর্যন্ত। ইন্দ্রকুমার গুজরাল ক্ষমতায় ছিলেন ১৯৯৭ সালের ২১ এপ্রিল থেকে ১৯৯৮ সালের ১৯ মার্চ পর্যন্ত।
অ-কংগ্রেসিদের মধ্যে মোদির আগে অটলবিহারী বাজপেয়ী সবথেকে দীর্ঘ সময় ধরে প্রধানমন্ত্রী ছিলেন। অটলবিহারী বাজপেয়ীর প্রথম কার্যকাল ১৯ মার্চ ১৯৯৮ থেকে ১৩ অক্টোবর ১৯৯৯ পর্যন্ত চলে। আর দ্বিতীয় কার্যকাল ১৩ অক্টোবর ১৯৯৯ থেকে ২২ মে ২০০৪ পর্যন্ত চলে। মোদি এখনও পর্যন্ত ২ হাজার ২৬০ দিন ধরে প্রধানমন্ত্রীর পদে বহাল আছেন।

spot_img

Related articles

আমি তো দলে একটা ঊর্ধ্বসীমার কথা বলেছি: কেন বললেন অভিষেক

“আমি তো দলে একটা ঊর্ধ্বসীমার (Age Limit) কথা বলেছি...।“ ফের জল্পনা উস্কে মন্তব্য তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

AI-এর ধাক্কায় কি ৯ কোটি ছাঁটাই, নাকি ১৭ কোটি নিয়োগ? আশঙ্কার মধ্যেই আশার আলো দেখালেন নীলেকণি 

কৃত্রিম বুদ্ধিমত্তা বা ‘এআই’-এর দাপটে বিশ্বজুড়ে কর্মহীন হওয়ার যে প্রবল আশঙ্কা তৈরি হয়েছে, তাকে ঘিরে আইটি মহলে বিতর্ক...

১৫০ জেলা বিচারক, সাত প্রাক্তন বিচারপতি: SIR-এ সোমবার থেকেই সহযোগিতা বিচার বিভাগের

সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যের লজিকাল ডিসক্রিপেন্সির আওতায় আসা ভোটারদের নথি যাচাইয়ের প্রক্রিয়ায় চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বিচারবিভাগীয় আধিকারিকরা। কলকাতা...

মাতৃভাষা দিবসে বাংলাকে ‘কাজের ভাষা’ করার ডাক বাংলা পক্ষর 

একুশে ফেব্রুয়ারি মানেই কেবল আবেগ বা শ্রদ্ধার্ঘ্য নয়, বরং ঘরের মাটিতে নিজের ভাষার অধিকার বুঝে নেওয়ার লড়াই। আন্তর্জাতিক...