Saturday, June 13, 2026

মহামারির প্রভাব পড়তে চলেছে এবারের স্বাধীনতা দিবস উদযাপনেও

Date:

Share post:

মহামারির প্রভাব পড়তে চলেছে এবারের স্বাধীনতা দিবস উদযাপনেও। লালকেল্লায় চিরাচরিত উৎসবের আবহও অনেকটাই ম্লান। কাটছাঁট করা হয়েছে অনুষ্ঠানে।
জানা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে গার্ড অফ অনার প্রদর্শন করবে সশস্ত্র বাহিনী ও দিল্লি পুলিশ। তারপর জাতীয় সঙ্গীতের মধ্যে জাতীয় পতাকা উত্তোলিত হবে। তারপর হবে ২১টি গান স্যালুট। এরপর প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দেবেন। তারপর সম্মিলিতভাবে জাতীয় সঙ্গীত। তেরঙা বেলুন উড়িয়ে অনুষ্ঠানের সমাপ্তি হবে।
এবার লালকেল্লার অনুষ্ঠানে কোনও স্কুল পড়ুয়া থাকছে না। শুধু এনসিসি সদস্যরা থাকবে।অন্যান্য বছরের তুলনায় মাত্র ২০ শতাংশ ভিভিআইপি উপস্থিত থাকবেন।
সামাজিক দূরত্ববিধি কঠোরভাবে মেনে চলা যায় এমন বন্দোবস্ত করার নির্দেশ দিয়েছেন প্রতিরক্ষা সচিব অজয় কুমার।
লালকেল্লার মঞ্চের দুপাশে উঁচু সারিতে প্রায় ৯০০ ভিভিআইপি বসতেন। এবার সকলকেই বসতে হবে নীচের সারিতে। আর ভিভিআইপিদের সংখ্যাটা দাঁড়াবে বড় জোর ১০০।
দেড় হাজার করোনা জয়ী অনুষ্ঠানে থাকবেন। তার মধ্যে ৫০০ জন স্থানীয় পুলিশের। বাকি ১০০০ জন দেশের বিভিন্ন প্রান্তের।
পুলিশ আধিকারিকেরা পিপিই কিট পরে দায়িত্ব পালন করবেন।

Related articles

সুদীপ আসাতেই কপাল পুড়ল কাকলির, দুজনের লড়াই প্রকাশ্যে

তাহলে কি কপাল পুড়ল কাকলি ঘোষ দস্তিদারের? তৃণমূলের বিদ্রোহী ব্লকের নেতার পদ কি হারাতে চলেছেন তিনি? কারণ, বিদ্রোহীদের...

আধার কার্ড পাওয়ার নিয়মই বদলে দিলেন হিমন্ত! অসমে বয়স বাড়ানোর ঘোষণা

এ যেন দেশের বাইরে কোনও রাজ্য। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নাগরিকত্বের জন্য আলাদা নিয়ম থাকা সত্ত্বেও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে...

সুরেন্দ্রনাথের উই-এ খাওয়া টাকা বেরোতেই দলবদল! বেসুরো সুদীপের রহস্য ফাঁস কুণালের

দিল্লিতে তৃণমূলের সংসদীয় দলে নতুন করে ভাঙনের পথ খুললেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই তাঁর হাত ধরেই বিধানসভাতেও...

মানসিক নির্যাতন! আত্মহত্যা পুণের TCS কর্মীর

কাজের জায়গায় মানসিক চাপ (Mental Pressure) নিয়ে বহু মানুষ আগেই মুখ খুলেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মানসিক নির্যাতনের জেরে চাকরিও...