Monday, April 6, 2026

১০০ বছর পর! মহামারি নিয়ে স্ট্যাম্প প্রকাশ কলকাতা জিপিওর

Date:

Share post:

ঐতিহাসিক। ১০০ বছর পর আবার।

অতিমারিকে স্মরণে রাখতে ৭৪তম স্বাধীনতা দিবসে ডাকটিকিট প্রকাশ করছে ডাকবিভাগ তথা কলকাতার জিপিও। সম্মান জানানো হবে বাংলার কোভিড যুদ্ধে লড়াকু চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশ, পুরকর্মী, ডাককর্মীদের। শনিবার জিপিওর রোটান্ডায় ডাকটিকিট, স্পেশাল কভার ও ক্যনসেলেশন স্ট্যাম্প স্মারকের উদঘাটন করবেন পশ্চিমবঙ্গ সার্কেলের চিফ পোস্টমাস্টার জেনারেল মারভিন আলেকজান্ডার।

১৯২০ সালে ব্রিটিশ ভারতে শেষবার স্প্যানিশ ফ্লু নিয়ে স্পেশাল কভার প্রকাশিত হয়েছিল। একশো বছরের মধ্যে দ্বিতীয় কোনও স্মারক প্রকাশিত হয়নি। শনিবার এক শতাব্দীর পর দ্বিতীয় স্মারক আসছে প্রকাশ্যে। আপাতত এক হাজার কপি স্পেশাল কভার ছাপানো হচ্ছে। কভারে থাকছে পিপিই পরা ডাক্তারের ছবি, মাইকিং করা পুলিশের ছবি, মানুষের দরজায় পার্সেল পৌঁছে দেওয়া ডাককর্মীর ছবি। জিপিও থেকে ২০ টাকায় এই স্মারক সংগ্রহ করা যাবে। পরে মিলবে অন লাইনেও। খবর প্রকাশ্যে আসার পর শনিবার থেকেই জিপিওতে স্ট্যাম্প সংগ্রাহকদের লাইন পড়বে বলেই আলেকজান্ডারের ধারণা।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...