Saturday, April 4, 2026

১৫ অগাস্ট সুশান্তের জন্য এক মিনিট নীরবতা পালন করুন, আবেদন দিদি শ্বেতার

Date:

Share post:

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর খবর নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। দেখতে দেখতে ৬০ দিন পার হয়ে গেল। জারি রয়েছে সুশান্ত সিং রাজপুতকে ন্যায়বিচার পাওয়ানোর লড়াই। এরই মধ্যে শুক্রবার সুশান্তের মৃত্যুর দু মাস পূর্তির দিন শ্বেতা সোশ্যাল মিডিয়ায় #GlobalPrayers4SSR-এর ডাক দিলেন। অর্থাৎ ২৪ ঘন্টা ব্যাপী বিশ্বজুড়ে সুশান্তের জন্য প্রার্থনা করবার আহ্বান রাখছেন। তিনি যোগ করেন ১৫ অগাস্ট সকাল ১০ এক মিনিট নীরবতা পালন করতে। নিজের পোস্টের ক্যাপশনে শ্বেতা যোগ করেন সুশান্তের গোটা পরিবার এখনও কীভাবে লড়ে যাচ্ছে সত্যিটা সামনে আনতে এবং সুশান্তকে ন্যায়বিচার পাইয়ে দিতে’।

 

উল্লেখ্য, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্ত নিয়ে কাঠগড়ায় মুম্বই পুলিশ ও মহারাষ্ট্র সরকার। এই বলিউড অভিনেতার মৃত্যুকে নিছক আত্মহত্যা বলেই শুরু থেকে দাবি করে এসেছেন মুম্বই পুলিশের শীর্ষ আধিকারিক থেকে মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ।

গত সপ্তাহে এই মৃত্যুর তদন্তভার কেন্দ্রের তরফে সঁপে দেওয়া হয়েছে সিবিআইয়ের হাতে। তবে এই সিদ্ধান্তের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে হলফনামা জমা পড়েছে মহারাষ্ট্র সরকার ও রিয়া চক্রবর্তীর তরফে।

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...