Wednesday, June 24, 2026

পিপিই স্যুটের জের: জল নয়, নার্সের ঘামে ভিজে গিয়েছে মাটি

Date:

Share post:

কোভিড মোকাবিলায় বরাবরই উঠে আসছে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের অবদানের কথা। দিনরাত অক্লান্ত পরিশ্রম করে চলেছেন তাঁরা। শুধু তাই নয়, এই পরিস্থিতিতে ভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য তাঁদের পরতে হচ্ছে পিপিই স্যুট। আপাদমস্তক বায়ু নিরোধক এই পোশাক পড়লে শরীরে প্রচুর ঘাম হয়। কিন্তু তাও নিজেদের ও রোগীদের সুরক্ষার জন্য 10 থেকে 12 ঘণ্টা একজনকে সেটা পড়ে থাকতে হচ্ছে। সেই পোশাকের সঙ্গে রয়েছে মাস্ক, গ্লাভস ফেস শিল্ড- সব কিছু । সম্প্রতি পশ্চিম চিনের জিংজিয়াং শহরের বাসিন্দা এক নার্সের পিপিই স্যুট খোলার ভিডিও ভাইরাল হয়েছে। শুধু পা থেকে সামান্য পোশাক তুলতে গল গল করে জল বেরিয়ে এসেছে তাঁর শরীর থেকে। দেখে মনে হচ্ছে, পোশাকের ভিতরে কেউ বোধহয় এক বালতি জল রেখে দিয়েছিল।

আসলে সেটা নয়, ওটা নার্সের ঘাম। সারাদিন ওইভাবে পিপিই স্যুট পড়ে থাকার ফলে প্রচুর ঘাম হয় তাঁদের শরীরে এবং ধীরে ধীরে সেগুলো নীচের দিকে নেমে যায়। ফলে পোশাক খোলার পরে তাঁদের ঘামে মাটি শুধু ভিজে যায় না, দেখে মনে হয় সে জায়গায় কেউ বালতি করে জল ঢেলে দিয়েছে।
এই কিট করে বেশিক্ষণ পরে থাকার ফলে অনেক স্বাস্থ্যকর্মী অসুস্থ হয়ে পড়ছেন। তবুও তাঁরা লড়াই করে চলেছেন মারণ ভাইরাসের সঙ্গে।

Related articles

বিরল রোগের সঙ্গে লড়াই জারি, পদ্মভূষণ মঞ্চে আবেগঘন অলকা

ভারতের সংগীত জগতের অন্যতম জনপ্রিয় শিল্পী অলকা ইয়াগনিক (Alka Yagnik) মঙ্গলবার দেশের অন্যতম অসামরিক সম্মান পদ্মভূষণে (Padma Bhushan)...

শুভেন্দুর সঙ্গে কোন স্মৃতি এখনও অমলিন মহুয়ার?

অকপট মহুয়া মৈত্র (Mahua Maitra)। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তাঁর রাজনৈতিক দূরত্ব তৈরি হলেও আবেগের সম্পর্ক রয়ে...

বিশ্বকাপ বিদায়ের আগে সাপোর্ট স্টাফদের জন্য মিষ্টির প্যাকেট জর্ডনের প্লেয়ারদের!

ফিফা ফুটবল বিশ্বকাপের (FIFA Football World Cup) চলতি মরশুমে আলজেরিয়ার কাছে হেরে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে...

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...