Wednesday, June 24, 2026

দুরারোগ্যে আক্রান্ত ময়দানের বাজু, চিকিৎসা চলছে দিল্লিতে

Date:

Share post:

দুরারোগ্য ব্লাড ক্যান্সারে আক্রান্ত কলকাতা ময়দানের ফুটবলার সুরজিৎ দাস, যিনি ক্রীড়ামহলে বাজু নামেই পরিচিত। দিল্লির বি আর আম্বেদকর হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে।

গত ৫ অগাস্ট ব্যক্তিগত কাজে দিল্লি যান সুরজিৎ। হঠাৎই সেখানে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। জ্বর হয়, পা ফুলে যায়। ধরা পড়ে লিউকোমিয়া। তবে প্রথম স্টেজ। কল্যাণী থেকে সুরজিতের উত্থান। স্ট্রাইকার হিসাবে প্রথমে টালিগঞ্জ অগ্রগামীতে খেলা। তারপর একসময় ব্যারেটোর পাশে মোহনবাগানে, মহমেডান, মাহিন্দ্রা, ভারত এফসি, প্রয়াগ, ওএনজিসি, মুম্বই টাইগার্সে খেলেছেন। খেলেছেন জাতীয় দলেও। ৩৪ বছরের সুরজিতের স্ত্রী ও দুই সন্তান ভেঙে পড়লেও ডাক্তাররা জানিয়েছেন, লড়াই চালাতে হবে। লড়াকু সুরজিৎ এখন সেই লড়াইয়ের প্রস্তুতিতে।

Related articles

বৈভবের জন্য ভিন্ন সাজঘর! ভাইয়ের ব্যাটে তাণ্ডব: ক্রিকেটে নতুন সূর্যবংশী অধ্যায়

ভারতীয় ক্রিকেটে এখন সবচেয়ে আলোচিত নাম বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। মাত্র ১৫ বছর বয়সেই জাতীয় টি২০ দলের দরজায়...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় আহতদের দেখতে এসএসকেএমে মুখ্যমন্ত্রী

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে বিপর্যয়ের ঘটনায় আহতদের দেখতে এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) পৌঁছলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu...

উইকেন্ডে বন্ধ চিংড়িঘাটা ফ্লাইওভার, বিজ্ঞপ্তি জারি লালবাজারের

কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনের (Orange Line of Kolkata Metro)কাজের জন্য জুন এবং জুলাই মাসে দুদিন ট্রাফিক নিয়ন্ত্রণের সিদ্ধান্ত...

মিড ডে মিলে ডিমের দাবি থেকে ‘উপযুক্ত’র ব্যাখ্যা চেয়ে গঠনমূলক বিরোধীর ভূমিকা পালন কুণালের

কলকাতার সরকারি স্কুলে মিড ডে মিলে দায়িত্ব দেওয়া হচ্ছে ইসকনকে। ফলে সেই পাতে পড়বে না ডিম। বুধবার, বিধানসভার...