Thursday, April 9, 2026

এই প্রথম যৌথভাবে স্বাধীনতা দিবস পালনের পথে বাম-কং

Date:

Share post:

স্বাধীনতা দিবসের কর্মসূচিও এবার যৌথভাবে করতে চলেছে বাম ও কংগ্রেস।

দেশের গণতন্ত্র নিরাপদ রাখা, ধর্মনিরপেক্ষতা ও সংবিধানের মর্যাদা রক্ষা করা, এই তিন বিষয়ে কং-বামে মতভেদ নেই৷
তাই এই অভিন্ন ইস্যুতে স্বাধীনতা দিবসের কর্মসূচিও এবার যৌথভাবে করতে চলেছে রাজ্যের দুই বিরোধী শিবির বাম ও কংগ্রেস। বৃহস্পতিবার এব্যাপারে দু’তরফে আলোচনায় এই সিদ্ধান্তই হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী শনিবার ১৫ আগস্ট সকালে কলকাতাসহ বিভিন্ন জেলায় এলাকাগতভাবে বাম ও কংগ্রেস সমর্থকরা দূরত্ববিধি বজায় রেখে সংক্ষিপ্ত এক ঘণ্টার কর্মসূচি পালন করবে। বিরোধী দলনেতা কংগ্রেসের আব্দুল মান্নান ও সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র এই যৌথ কর্মসূচিতে সায় দিয়েছেন। দুই শিবিরই জেলায় জেলায় তাদের সংগঠনের নেতৃত্বকে নির্দেশ পাঠিয়েছে।
আগামীদিনে রাজ্যে বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে জোট রাজনীতি পাকাপোক্ত করতে এখন নানাভাবে বাম ও কংগ্রেস নেতৃত্ব পরস্পরের আরও কাছাকাছি আসার চেষ্টা করছে। সেই কারণে এবারই প্রথম স্বাধীনতা দিবসের কর্মসূচিও যৌথভাবে পালনের পথে যাচ্ছে। জোটের ভিত মজবুত করার জন্য প্রয়াত প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র ও সিপিএম নেতা শ্যামল চক্রবর্তীর স্মরণসভাতেও উভয়পক্ষের নেতৃবৃন্দ বক্তা হিসেবে হাজির থাকবেন বলে ঠিক হয়েছে।

Related articles

প্রয়াত আবু হাসেম খান চৌধুরি: মালদহ কংগ্রেসে যুগের অবসান

শারীরিক কারণে সাম্প্রতিক প্রত্যক্ষ রাজনীতিতে না থাকলেও তাঁর উপস্থিতি ছায়ার মতো অনুসরণ করত মালদহের রাজনীতিকে। সেই আবু হাসেম...

IPL: বরুণ-নারিনকে নিয়ে জারি উদ্বেগ, কেকেআর-লখনউ ম্যাচে ভিলেন হবে বৃষ্টি?

প্রথম দুই ম্যাচে হার। বৃষ্টির কারণে পাঞ্জাব কিংস ম্যাচ থেকে ১ পয়েন্ট ঘরে ঢুকেছে। এই পরিস্থিতিতে  বৃহস্পতিবার আইপিএলে...

নেই বাড়ি-গাড়ি: রাজ্যের মুখ্যমন্ত্রীর মোট সম্পত্তি ১৫ লক্ষ

তিনি দাবি করেন, রাস্তা থেকে লড়াই করে বর্তমানে যে জায়গায় তিনি এসেছেন, তা অর্জন করেছেন বলে। যে কোনও...

পড়ুয়াদের পোশাক-জুতোর গুণগত মানে কড়া নজর! আচমকা পরিদর্শনে নামছে বিকাশ ভবন 

রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে পড়ুয়াদের দেওয়া পোশাক, জুতো ও স্কুল ব্যাগের গুণগত মান নিয়ে কোনও আপস...