Sunday, April 5, 2026

“স্বাধীন ভারত অমর রহে” বলে ফের বিতর্কে দিলীপ ঘোষ

Date:

Share post:

বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না তাঁর। ফের একবার বিতর্কিত মন্তব্য করে বাজার গরম করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তবে এবার কোনও রাজনৈতিক মন্তব্য নয়, দেশ-জননীর স্বাধীনতা দিবসের মতো স্পর্শকাতর ও গর্বের ইতিহাস নিয়ে আবেগের বশে আলটপকা মন্তব্য করে বসেন দিলীপবাবু।

স্বাধীনতা দিবস উদযাপনের পালনের মঞ্চ থেকে বিজেপির রাজ্য সভাপতি হঠাৎই দেশাত্ববোধ স্লোগান দিতে গিয়ে বলে বসেন, “স্বাধীন ভারত অমর রহে”! সেখানে উপস্থিত বিজেপি কর্মী-সমর্থক ও তাঁর অনুগামীরাও কিছু চিন্তাভাবনা না করেই দলের রাজ্য শীর্ষ নেতার স্লোগানে অবলীলায় গলা মেলাতে থাকেন। এরপরই সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। ফের একবার আগা-পাঁচতলা না ভেবে মন্তব্য করায় নেটিজেনদের প্রবল বিদ্রুপের মুখে পড়েন দিলীপ ঘোষ।

উল্লেখ্য, শনিবার ১৫ অগাস্ট দেশের ৭৪তম স্বাধীনতা দিবস উপলক্ষে উত্তরবঙ্গে ডুয়ার্সের একটি জায়গায় জাতীয় পতাকা উত্তোলন করেন। পতাকা উত্তোলনের সময় তাঁর পায়ে জুতোও ছিল। যা নিয়েও তুমুল বিতর্ক তৈরি হয়েছে। তার উপর “স্বাধীন ভারত অমর রহে”-এর মতো এমন বিতর্কিত স্লোগান নিয়ে আলোড়ন তৈরি হয়েছে। তবে এই প্রথম নয়, এর আগেও একাধিকবার একাধিক ইস্যুতে বিতর্কিত মন্তব্য করে সংবাদের শিরোনামে উঠে এসেছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।

Related articles

গঙ্গায় জমি-বাড়ি-জীবন: ভাঙনে নীরব কেন্দ্র, শাহর জবাব দাবি মমতার

মুর্শিদাবাদ মালদহের একটা বড় অংশ প্রতিবছর চলে যায় গঙ্গা গর্ভে। যে নদীর রক্ষণাবেক্ষণের দায়িত্ব কেন্দ্রের সরকারের বাংলার সেই...

IPL: মিটতে পারে পেস বোলিংয়ের সমস্যা, জোড়া স্বস্তি কেকেআর শিবিরে

আইপিএলের (IPL) শুরুতেই ছন্দহীন কেকেআর(Kolkata Knight Riders)। সোমবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামার আগে স্বস্তির খবর নাইট শিবিরে। মাথিশা...

হার্টফুলনেস মেডিটেশন সেন্টারে গানের সুরে একাত্ম ধ্যানের গভীরতা

জীবনে ভালো থাকতে গেলে হৃদয়ে প্রশান্তি আর অন্তরের অন্তস্থলে নিমজ্জিত গভীরতাকে স্পর্শ করতে হয়। কাজটা সহজ নয়, আবার...

গোবিন্দভোগ রফতানিতে কেন্দ্রের নিষেধাজ্ঞা: রায়না থেকে তোপ অভিষেকের

বাংলার কৃষিজীবী মানুষের জন্য যেখানে প্রতিটি ধাপে একের পর এক সহায়ক প্রকল্প ঘোষণা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,...