Sunday, April 5, 2026

এবার রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ৩,০৭৪ জন, মৃত্যু ৫৮

Date:

Share post:

সারা দেশের সঙ্গে তাল মিলিয়ে পশ্চিমবঙ্গেও করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী। প্রতিদিন আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে লাফিয়ে। প্রতি ২৪ ঘন্টায় ভেঙে যাচ্ছে আগের ২৪ ঘন্টার রেকর্ড। এবার আরও উদ্বেগ বাড়িয়ে গত ২৪ ঘণ্টায় রাজ্যজুড়ে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ৩,০৭৪ জন। এর ফলে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ লাখ ১৩ হাজার ৪৩২।

আক্রান্তের পাশাপাশি মৃতের সংখ্যাও বাড়ছে বিদ্যুৎ গতিতে। গত ২৪ ঘণ্টায় রাজ্যজুড়ে করোনায় বলি হয়েছেন আরও ৫৮ জন রোগী। এর ফলে বাংলায় করোনায় মোট মৃত বেড়ে দাঁড়িয়েছে ২,৩৩৭ জন। যার মধ্যে শুধু কলকাতাতেই ১,০৫৭ জন। আজ, শনিবার রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।

Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...