Sunday, June 28, 2026

“এত মিথ্যাচারের পরেও খারাপ লাগে না?” ট্রাম্পকে প্রশ্ন সাংবাদিকের

Date:

Share post:

বহুদিন ধরে সরাসরি প্রশ্ন করার ইচ্ছা ছিল। সেটাই বাস্তবায়িত হলো বৃহস্পতিবার। মার্কিন প্রেসিডেন্টকে সরাসরি প্রশ্ন করে ফেললেন সাংবাদিক। জানতে চাইলেন, “এত মিথ্যাচার করেন, তাও অনুতাপ হয় না? খারাপ লাগে না?” ভারতীয় বংশোদ্ভূত মার্কিন সাংবাদিক এস ভি ডাটের এই প্রশ্ন কায়দা করে এড়িয়ে গেলেন ট্রাম্প।

প্রতিদিনের মতো বৃহস্পতিবার ব্রিফিং শেষ করে সাংবাদিকদের প্রশ্ন নিতে শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট। শুরুতেই সাংবাদিকের প্রশ্নবানে ঘাবড়ে গেলেন তিনি। ডাটের প্রশ্নে তাঁর এমন প্রতিক্রিয়া যেন তিনি ধরতেই পারেননি প্রশ্নটা। ডাট প্রশ্ন করার পর তাঁকেই জিজ্ঞেস করেন ট্রাম্প। “কীসের কথা জানতে চাইছেন? ” বিচলিত হননি সাংবাদিক। ফের ছুড়ে দিলেন প্রশ্ন। ” দেশের মানুষের সঙ্গে এত মিথ্যাচার, অসৎ আচরণ, অনুশোচনা হয় না?” আবার পাল্টা প্রশ্ন করলেন ট্রাম্প, “কে করেছে মিথ্যাচার?” সাংবাদিক সরাসরি বললেন, আপনার কথাই বলছি, এত মিথ্যাচারের পরেও খারাপ লাগে না?”

তবে এই প্রশ্নের উত্তর স্বমহিমায় এড়িয়ে যান মার্কিন প্রেসিডেন্ট। বাকি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আঙুল তুললেন অন্য সাংবাদিকের দিকে। হোয়াইট হাউস থেকে বেরিয়ে এদিন টুইট করেন এস ভি ডাটে। তিনি জানান, গত পাঁচ বছর ধরে এই প্রশ্ন করতে চেয়েছিলেন। পরে এক সংবাদমাধ্যমে বলেন, চলতি বছর মার্চেই এই প্রশ্ন করতে চান তিনি। তবে আটকে দেওয়া হয়।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...