Monday, April 6, 2026

স্বাধীনতা দিবসে ভারতীয় জওয়ানদের শুভেচ্ছা ও শ্রদ্ধা জানালেন কোহলি-যুবরাজ

Date:

Share post:

দেশের ৭৪তম স্বাধীনতা দিবসে করোনা আবহের মধ্যেও ভারতীয় জওয়ানদের শুভেচ্ছা ও শ্রদ্ধা জানালেন কোহলি ও যুবরাজ । সোশ্যাল মিডিয়ায় ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি টুইট করে লিখেছেন, সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ! আমাদের দেশবাসী এবং আমাদের ভারতীয় জওয়ানরা যারা বিশেষত তাদের পরিবার থেকে দূরে আছেন, যারা আমাদের সুরক্ষিত রাখার জন্য দেশের সামনে থেকে লড়াই করে চলেছেন তারা সকলে ভাল থাকুন সুরক্ষিত থাকুন। তাঁদের সকলকে আমি শ্রদ্ধা জানাই । জয় হিন্দ ।
কোহলির পাশাপাশি ভারতীয় জওয়ানদের শ্রদ্ধা জানিয়ে টুইট করেছেন যুবরাজ সিংও । প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার টুইটে লিখেছেন, “দেশকে বাঁচাতে সেনারা প্রতিদিন নিজেদের জীবনকে উৎসর্গ করে চলেছেন । দেশের নাগরিক হিসেবে তাঁদের এই ত্যাগকে আমাদের শ্রদ্ধা জানানো উচিৎ। এবছর আমরা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি । আমরা একসঙ্গে এই কঠিন সময় ঠিক পার করব ।”

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...