Thursday, April 9, 2026

পুরুষ সাম্রাজ্যে প্রবেশ করে নারী স্বাধীনতার পতাকা ওড়ালেন

Date:

Share post:

পাঞ্জাবের হালওয়ারা বায়ুসেনা ঘাঁটিতে এয়ার ফোর্সের মেডিক্যাল অফিসারদের টিমে হাজির এক তরুণী। সাল ১৯৭১। ভারত পাক যুদ্ধের দামামা বেজেছে সেই সময়। সেনাবাহিনীর অফিসারদের পাশে বেমানান হলেও, নিজের কৃতিত্বে সবার মন জয় করেছিলেন পদ্মাবতী বন্দ্যোপাধ্যায়।

তিনি ভারতীয় বায়ুসেনার প্রথম এয়ার ভাইস মার্শাল। আবার এয়ার ফোর্স মেডিক্যালের প্রথম মহিলা অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল। বহু বছর আগেই অবসর নিয়েছেন। তবে তাঁর কৃতিত্বকে স্যালুট জানাই ভারতীয় বায়ুসেনা। চলতি বছর পদ্মশ্রী সম্মানে সম্মানিত করা হয়েছে তাঁকে।

১৯৪৪ সালে অন্ধ্রপ্রদেশের তিরুপতিতে জন্ম পদ্মাবতীর। বরাবরই মেয়েকে উচ্চশিক্ষায় শিক্ষিত করতে চেয়েছিলেন বাবা ভি স্বামীনাথন। এদিকে যক্ষ্মায় আক্রান্ত হন পদ্মাবতীর মা। সেই সময় তাঁর মায়ের চিকিৎসা করতেন এক প্রতিবেশী মহিলা ডাক্তার। তাঁরও নাম ছিল পদ্মাবতী। লেডি হার্ডিঞ্জ মেডিক্যাল কলেজের চিকিৎসক এস আই পদ্মাবতী। তিনিই ছিলেন পদ্মাবতীর অনুপ্রেরণা।

দিল্লি বিশ্ববিদ্যালয়ের কিরোরি মল কলেজ থেকে পাশ করেন পদ্মাবতী। পুণের আর্মড ফোর্স মেডিক্যাল কলেজের প্রবেশিকায় বসেন তিনি। কিন্তু পারিবারিক কারণে সেবার আর পড়া হলো না। ১৯৬৮ সালে দ্বিতীয় বারের চেষ্টায় ভর্তি হলেন। পাঁচ বছরের কোর্স শেষে পদ্মাবতী যোগ দিলেন বায়ুসেনা বাহিনীতে।

আর পিছনে ফিরে তাকাতে হয়নি। শুধুমাত্র অধ্যাবসায়ের হাত ধরে উন্নতির সিঁড়ি দিয়ে উপরে উঠেছেন তিনি। বেঙ্গালুরুর এয়ার ফোর্স হাসপাতালে যোগ দেন ইন্টার্ন হিসাবে। সেখানেই পরিচয় হয় ফ্লাইট লেফটেন্যান্ট সতীনাথ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। সেই পরিচয় থেকেই সাত পাকে বাঁধা পড়েন দুজনে। ১৯৭৫ সালে অ্যাভিয়েশন মেডিসিনে স্পেশালাইজেশন করেন পদ্মাবতী। ১৯৭৮ সালে ডিফেন্স সার্ভিস স্টাফ কলেজের এন্ট্রান্সেও দারুণ ফল করেন। প্রথম মহিলা হিসেবে এই কোর্সে সফলভাবে উত্তীর্ণ হন। অ্যারোস্পেস মেডিক্যাল সোসাইটির প্রথম মহিলা মেডিক্যাল অফিসার তিনি। ২০০০ সালে ভারতীয় বায়ুসেনা বাহিনীর প্রথম এয়ার মার্শাল হলেন পদ্মাবতী। এরপর এয়ারফোর্স মেডিক্যাল সার্ভিসের অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেলও হয়েছিলেন।

Related articles

ভোটমুখী বঙ্গে আজ খড়্গপুরে নির্বাচনী পর্যালোচনা বৈঠক করবেন অভিষেক

বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা এবং তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই জোরকদমে প্রচারে নেমে পড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

সংঘর্ষবিরতি লঙ্ঘন ইজরায়েলের, ফের হরমুজ বন্ধ করল ইরান 

পশ্চিম এশিয়ার আকাশে ফের অশান্তির কালো মেঘ। সংঘর্ষবিরতির ২৪ ঘণ্টার মধ্যেই ফের লেবাননে হামলা(Attack on Lebanon)। শক্তিশালী বিস্ফোরণে...

বৃহস্পতির সকাল থেকে অসম-কেরল-পুদুচেরিতে চলছে ভোটগ্রহণ, নজরে তিন রাজ্যের উপনির্বাচনও 

উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য অসম (Assam Election) এবং দক্ষিণ ভারতের কেরলের (Kerala Election) পাশাপাশি বৃহস্পতিবার কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে (Puducherry assembly...

নির্বাচনী প্রচারে আজ ৪ জনসভা মমতার, দুপুরে পদযাত্রা বরানগর কেন্দ্রে

বাংলার বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election) যতই এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছেন তৃণমূল সুপ্রিমো। বুধবার নিজের...