Tuesday, March 31, 2026

বাইডেন জিতলে মার্কিনিদের চিনা ভাষা শিখতে হবে, আমেরিকাকে কবজা করবে চিন: ট্রাম্প

Date:

Share post:

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেন জিতলে চিন আমেরিকাকে কবজা করে নেবে। তখন মার্কিনিদের চিনা ভাষা শিখতে হবে। প্রতিদ্বন্দ্বী বাইডেনকে বিঁধতে গিয়ে একথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। করোনা বিশ্ব মহামারীর পরিস্থিতির জন্য চিনকে দায়ী করে ট্রাম্প এর আগেও তাদের সমালোচনা করেন। তিনি বারবার বলেছেন, চিনের জন্যই বিশ্বের সব দেশকে ভুগতে হচ্ছে, এত মানুষের মৃত্যু হচ্ছে। আর এবার একধাপ এগিয়ে মার্কিন প্রেসিডেন্টের সতর্কবার্তা: ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন জিতলে আমেরিকার ‘পতন’ ঘটবে। সেইসঙ্গে আমেরিকা হবে সারা বিশ্বের হাসির খোরাক।

এক টুইট বার্তায় ট্রাম্প বলেন, বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট হলে গোটা বিশ্ব হাসবে আর আমেরিকার কাছ থেকে পুরো সুবিধা নিবে। আমাদের দেশের পতন ঘটবে। সাংবাদিকদের প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেছেন, আমরা দেখলাম বাইডেন মহামারীকে নিয়ে রাজনীতি করেই চলেছে। আমেরিকার জনগণের প্রতি তার শ্রদ্ধাবোধের অভাব পরিষ্কার। মার্কিন প্রেসিডেন্টের মন্তব্য, নির্বাচনে যদি ডোনাল্ড ট্রাম্প হারেন তাহলে চিন মার্কিন যুক্তরাষ্ট্রকে নিজের বলে মনে করবে। মার্কিনিদের তখন চিনের ভাষা শিখতে হবে।

 

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...