Sunday, April 5, 2026

“সীমান্ত রক্ষায় যাঁরা আত্মবলিদান দিয়েছেন, তাঁদের ভুললে চলবে না”, স্বাধীনতা দিবসে বার্তা শুভেন্দুর

Date:

Share post:

শীত-গ্রীষ্ম-বর্ষ দেশ মাতৃকাকে রক্ষায় যাঁরা নিবেদিত প্রাণ, ভারত মায়ের সুরক্ষায় পরিবার-পরিজন ছেড়ে ৩৬৫ দিন যাঁরা দেশের সীমান্ত রক্ষায় শত্রুর গতিবিধির উপর সজাগ দৃষ্টি রেখে চলেছেন, সেই অকুতোভয় সৈনিকদের কথা কোনওভাবে ভুললে চলবে না। তাঁদের পরিবারের পাশে সকলকে দাঁড়াতে হবে। ৭৪ তম স্বাধীনতা দিবসে এমনই বার্তা দিলেন রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী।

এদিন স্বাধীনতা দিবস উদযাপনের এক অনুষ্ঠানে উপস্থিত থেকে শুভেন্দু অধিকারী বলেন, “যারা দেশকে রক্ষা করার জন্য বিদেশি শত্রুদের গুলিতে শহিদ হচ্ছেন, স্বাধীনতা দিবসের দিন তাঁদেরকে সর্বাগ্রে স্মরণ করতে হবে। তাঁদের পরিবারের পাশে দাঁড়াতে হবে। তবেই স্বাধীনতা দিবস স্বার্থকতা লাভ করবে।”

এদিন মন্ত্রী জানান, শহিদ পরিবারের পাশে দাঁড়াতে সর্বাধিনায়ক সতীশ চন্দ্র সামন্তের নামে একটি ট্রাস্ট গড়ে তোলা হয়েছে। সেই ট্রাস্টের পক্ষ থেকে গত বছর পুলওয়মার অবন্তিপুরাতে সিআরপিএফের যারা শহিদ হয়েছিলেন, তাঁদের মধ্যে ছিলেন বাংলার দুই বীর শহিদ জওয়ান। সেই শহিদ পরিবারের হাতে ১০ লক্ষ টাকা তুলে দেওয়ার পাশাপাশি তাঁদের পাশে থাকার অঙ্গীকার করা হয়েছে। শুভেন্দু অধিকারী মনে করেন, যাঁরা দেশ রক্ষার লড়াই করে চলেছেন, তাঁদের পাশে থাকলেই আজকের দিনটিকে মর্যাদা দেওয়া যাবে।

প্রসঙ্গত, আজ ৭৪ তন স্বাধীনতা দিবসে পূর্ব মেদিনীপুরের তমলুকের নিমতৌড়ির “স্মৃতিসৌধ”-এ জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি বীর শহিদদের সম্মান জানান মন্ত্রী শুভেন্দু অধিকারী।

Related articles

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...

ভোটার তালিকা থেকে ৮০ লক্ষ নাম উধাও! কমিশনের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অভিযোগে সরব গণমঞ্চ

রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বা ‘সার’ (স্পেশাল ইনটেন্সিভ রিভিশন) নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলল নাগরিক...