Saturday, April 4, 2026

MSD-7: ধোনির মিথ হওয়া ৭ নম্বর জার্সিকেও চির অবসরে পাঠানোর আর্জি কার্তিকের

Date:

Share post:

দেশকে একের পর এক সাফল্য এনে দিয়েছেন। তাঁর নেতৃত্বেই আইসিসি’র সমস্ত বড় টুর্নামেন্ট জিতেছে টিম ইন্ডিয়া। সাফল্যের নিরিখে তিনি এখনও পর্যন্ত ভারতের সর্বকালের সেরা অধিনায়ক। “মেন ইন ব্লু”-দের সেই “ক্যাপ্টেন কুল” আন্তর্জাতিক ক্রিকেটকে চিরবিদায় জানানোর পর ভারতীয় ক্রিকেটের একটি সুবর্ণ যুগের অবসান ঘটলো, তা বলার অপেক্ষা রাখে না।

শচীন থেকে সৌরভ, গাভাস্কার থেকে কোহলি, আইসিসি থেকে বিসিসিআই কিংবা ধোনির ছোটবেলার কোচ থেকে দেশ-বিদেশে তাঁর লাখো ভক্ত, সকলেরই মন খারাপ। মাহির অবসরে সকলেই আবেগপ্রবণ।

আসলে ধোনি শুধু একজন সফল ক্রিকেটার বা অধিনায়কই নন, তিনি আগামী প্রজন্মের কাছে অনুপ্রেরণাও বটে। জাতীয় দলে তাঁর ৭ নম্বর নীল জার্সি ভারতীয় ক্রিকেটে মিথ হয়ে গিয়েছে। যেমনটা বিশ্ববরেণ্য ফুটবলার রোনাল্ডোর ক্ষেত্রেও ঘটেছে। জার্সির নম্বরের জন্যই পর্তুগিজ তারকার নিক-নেম ফুটবল দুনিয়ায় CR-7। মাহির সঙ্গেও জুড়ে গিয়েছে তাঁর জার্সি নম্বর MSD-7. এর আগে ঠিক যেমন হয়েছিল কিংবদন্তি শচীন তেন্ডুলকরের সঙ্গে। ক্রিকেট ভগবানের নামের সমার্থক হয়ে গিয়েছে ভারতীয় ক্রিকেট দলের ১০ নম্বর জার্সি “TEN-DULKAR”.

তাই ধোনির অগণিত ভক্তদের পাশাপাশি একদা ভারতীয় দলে তাঁর সতীর্থ উইকেটকিপার-ব্যাটসম্যান দীনেশ কার্তিক ধোনির এই ৭নম্বর জার্সিকে সোনালী ইতিহাসের সাক্ষী করে রাখতে চান। কার্তিকের আবেদন, ধোনির মতই যেন চিরতরে অবসর নেয় তাঁর ৭ নম্বর জার্সি। মাহির এই জার্সি নম্বরকে সম্মান দিয়ে বিসিসিআই যেন ৭ নম্বর জার্সিটাকে আর কোনও ক্রিকেটারের ব্যবহারের জন্য না দেয়, তেমনি আর্জি করেছেন দীনেশ কার্তিক।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...