Wednesday, June 24, 2026

‘চিকিৎসায় সাড়া দিচ্ছেন বাবা, আমাদের মধ্যে দ্রুত ফিরবেন’, জানালেন প্রণব-পুত্র অভিজিৎ

Date:

Share post:

প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় এখন ভালো আছেন৷ চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি। রবিবার টুইট করে এ কথা জানিয়েছেন প্রণব-পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়।

এদিকে অভিজিৎবাবুর এই টুইটের প্রায় সঙ্গে সঙ্গেই হাসপাতালের তরফে এক টুইটে বলা হয়েছে যে, “সম্মানীয় প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার তেমন কোনও পরিবর্তন হয়নি। তাঁর ক্লিনিক্যাল প্যারামিটারগুলি স্থিতিশীল রয়েছে, তিনি ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন। এছাড়াও আনুসাঙ্গিক বিভিন্ন রোগ রয়েছে প্রাক্তন রাষ্ট্রপতির। বিশেষজ্ঞ চিকিৎসকরা প্রণববাবুর শারীরিক অবস্থার খেয়াল রাখছেন।” প্রসঙ্গত, সেনাবাহিনীর রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন প্রাক্তন রাষ্ট্রপতি।

রবিবার এক টুইটে অভিজিৎ মুখোপাধ্যায় জানিয়েছেন, “আমি বাবাকে দেখতে গতকাল হাসপাতালে গিয়েছিলাম। ভগবানের আশীর্বাদে এবং আপনাদের সকলের শুভেচ্ছায় গত কয়েক দিনের তুলনায় তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তাঁর ক্লিনিক্যাল প্যারামিটারগুলি স্থিতিশীল রয়েছে। তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি তিনি আমাদের মধ্যে দ্রুত ফিরে আসবেন।”

মাথায় রক্ত জমাট বেঁধে যাওয়ায় গত ১০ আগস্ট ৮৪ বছর বয়সী ‘ভারতরত্ন’ প্রাক্তন রাষ্ট্রপতির অস্ত্রোপচার হয়৷ একইসঙ্গে নমুনা পরীক্ষায় জানা যায় যে তিনি কোভিড-১৯ পজিটিভ।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...