Saturday, April 4, 2026

চিনের মাটিতে দাঁড়িয়ে লাল ফৌজের বিরুদ্ধে সরব ভারত

Date:

Share post:

একদিকে ভাইরাসের সংক্রমণ, অন্যদিকে চিনের আগ্রাসী মনোভাব। এই দুইয়ের সঙ্গে লড়াই করছে ভারত। দেশের ৭৪ তম স্বাধীনতা দিবসে চিনে ভারতের রাষ্ট্রদূত বিক্রম মিশ্রি এই মন্তব্য করেন। বেজিংয়ের মাটিতে দাঁড়িয়ে তিনি ভারতীয়দের উদ্দেশে বলেন, দেশের সামনে এখন দুটি প্রতিপক্ষ।

বেজিংয়ে ভারতীয় দূতাবাসে পতাকা উত্তোলনের পর রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের বক্তব্য পড়েন মিশ্রি। গত ১৫ জুন পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় চিনা আগ্রাসনের প্রসঙ্গ উল্লেখ করেন মিশ্রি। তিনি বলেন, আগ্রাসনের বিরুদ্ধে কড়া জবাব দিয়েছে ভারত। এটাও এক ধরনের স্বাধীনতা। সীমান্তে যেভাবে সেনারা লড়ছেন, তা স্বাধীনতা সংগ্রামের থেকে কম কিছু নয়। পাশাপাশি সীমান্তে চিনা সেনার অতি সক্রিয়তা নিন্দনীয় বলে মন্তব্য করেন তিনি।

ভাইরাস সংক্রমণ প্রসঙ্গে তিনি বলেন, লক্ষ লক্ষ মানুষ আক্রান্ত হয়েছেন। ভাইরাসের সঙ্গেও লড়াই করতে হচ্ছে। প্রতিদিন রেকর্ড ছড়াচ্ছে আগের দিনের রেকর্ডকে। ভাইরাস সংক্রমণ এবং চিনের আগ্রাসন এই দুটি চ্যালেঞ্জ ভারতের সামনে। একইসঙ্গে লড়াই করছেন সবাই।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...