Tuesday, June 9, 2026

সতীর্থদের থেকেও আয়ের ক্ষেত্রে এগিয়ে ধোনি, কত তাঁর সম্পত্তির পরিমাণ?

Date:

Share post:

স্বাধীনতা দিবসের দিন আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। শান্ত স্বভাবের ক্রিকেটারের ময়দান থেকে বিদায় তাঁর ভক্তদের চোখে জল এনে দিয়েছে। তাঁর অনুপস্থিতি অনুভব করবেন বলে জানিয়েছেন সতীর্থরাও। অনন্য ক্রিকেটারদের থেকে অনেক বিষয় তিনি এগিয়ে।

ক্রিকেট ছাড়া অন্যান্য খেলাতেও বিনিয়োগ করেছেন ধোনি।আয়ের দিক থেকেও অনেকটাই এগিয়ে অন্যান্য ক্রিকেটারদের থেকে। ফুটবলে গোলকিপার হওয়ার স্বপ্ন দেখা ধোনি ইন্ডিয়ান সুপারলিগের দল ‘চেন্নাইয়িন এফসি’-এর মালিক। সামিল হয়েছেন মোটর ভেহিকেলসের ব্যবসায়। সুপারস্পোর্ট ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ‘মাহি রেসিং টিম ইন্ডিয়া’র মালিক ধোনি। ধোনি ছাড়াও এই দলের মালিক নাগার্জুনা। রাঁচির হকি ক্লাব রাঁচি রেগের মালিক ধোনি।

তবে এখানেই শেষ নয়, ব্র্যান্ড ‘সেভেন’-এর জুতোর মালিকানা নেন ধোনি। একইসঙ্গে স্পোর্টসফিট ওয়ার্ল্ড প্রাইভেট লিমিটেড নামে একটি জিম কিনে নেন। পেপসি, স্টার, বোস, স্নিকার্স, ভিডিওকন, বুস্ট, ওরিয়েন্ট ইলেক্ট্রিক, নেটমেডসের মতো ব্র্যান্ডগুলির সঙ্গে চুক্তি রয়েছে তাঁর। ঝাড়খণ্ডে নিজের নামে একটি হোটেল রয়েছে ধোনির। যার নাম ‘হোটেল মাহি রেসিডেন্সি’। ক্লাচ পয়েন্টসের তথ্য অনুযায়ী, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দ্বিতীয় সর্বোচ্চ আয় করেন ধোনি। ২.১ মিলিয়ন ডলার চুক্তি রয়েছে চেন্নাই সুপারকিংসের সঙ্গে। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় সাড়ে ১৫ কোটি টাকা।

Related articles

FIFA World Cup: হ্যাশট্যাগ ১৬৮, সংখ্যা দিয়েই প্রতিবাদ ইরান দলের

হ্যাশট্যাগ ১৬৮। বিশ্বকাপ (FIFA World Cup) খেলতে ইরানের(Iran) ফুটবল টিম মেক্সিকোয় পা রাখতেই সকলের নজরে এল। গাঢ় নীল...

ট্রাম্পের এইচ-১বি ভিসা ধাক্কা, প্রেসিডেন্টের শর্ত ‘বেআইনি’ জানালো আদালত

ভিসা নীতি নিয়ে বড়সড় ধাক্কা আমেরিকার প্রেসিডেন্টের। এইচ-১বি ভিসার (H1B Visa) জন্য মার্কিন সংস্থাগুলির উপর যে মাসুল চাপিয়েছিল...

ইউনেস্কোর নাম জড়িয়ে প্রি-পুজোর টাকা তোলার অভিযোগ সস্ত্রীক ইন্দ্রনীলের বিরুদ্ধে!

বাঙালির ঐতিহ্যের দুর্গাপুজোকে (Durga Puja Festival) কেন্দ্র করে অবৈধ বাণিজ্য চক্র চালানোর অভিযোগ রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন...

আজ কোলাঘাটে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক, থাকবেন তিন জেলার আধিকারিকরা 

মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর থেকে প্রায় প্রতি সপ্তাহেই একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠক করছেন শুভেন্দু অধিকারী (CM...